
এয়ার কানাডার একটি ফ্লাইট বুধবার ডেস মোইনেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণে বাধ্য হয়েছে। ফ্লাইট ডেকে ধোয়া দেখা যাওয়ার পর জরুরি অবতরণে বাধ্য হয় উড়োজাহাজটি। এয়ারলাইনটি এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে।
এয়ারলাইনটি বলেছে, এয়ার কানাডা রোগ ফ্লাইট ১৭০২ এর লাস ভেগাস থেকে টরন্টোতে যাওয়ার কথা ছিল। কিন্তু আইওয়ার ডেস মোইনেসে ফ্লাইটটি ঘুরিয়ে নিতে বাদ্য হন পাইলট। এ সময় ফ্লাইটটিতে যাত্রী ছিলেন মোট ১৭৬ জন এবং তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এয়ার কানাডা বলেছে, এ৩২১ উড়োজাহাজটি স্বাভাবিকভাবেই অবতরণ করেছে এবং আদর্শ নিয়ম অনুযায়ী এয়ারপোর্ট রেসপন্স টিম তাৎক্ষণিক পরিস্থিতি মূল্যায়ণ করে।

