Latest Posts

টরন্টোর এক ক্যাসিনোকে ১ লাখ ২০ হাজার ডলার জরিমানা

- Advertisement -
টরন্টোর একটি ক্যাসিনো ১ লাখ ২০ হাজার ডলার জরিমানার মুখে রয়েছে

টরন্টোর একটি ক্যাসিনো ১ লাখ ২০ হাজার ডলার জরিমানার মুখে রয়েছে। প্রতারণার একটি ঘটনা কর্মীরা শনাক্ত করতে ব্যর্থ হয়েছে অ্যালকোহল অ্যান্ড গেমিং কমিশন অব অন্টারিও (এজিসিও) অভিযোগ তোলার পর ক্যাসিনোটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত ছিল দুজন ডিলার একটি ক্যাসিনো প্যাট্রনদের একটি গ্রুপ।

এজিসিও বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এই প্রতারণার সঙ্গে জড়িত সন্দেহে অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ ২৪ মার্চ পাঁচ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছ। তদন্তে গ্রেট কানাডিয়ান ক্যাসিনো রিসোর্ট টরন্টোর দুই ডিলার ক্যাসিনো প্যাট্রনদের একটি গ্রুপের সঙ্গে চক্রান্তে অংশ নেওয়ার বিষয়টি তদন্তে বেরিয়ে আসার পর এই অভিযোগ দায়ের করা হয়েছে। এজিসিও পরবর্তীতে নিয়ম পরিপালিত হয়েছে কিনা তা পর্যালোচনা করে এবং এটা নিশ্চিত হয় যে, এএকই প্যাট্রন গ্রুপটির সঙ্গে এই ডিলাররা একাধিকবার প্রতারণায় অংশ নিয়েছিল। এই প্রতারণার মাধ্যমে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তারা অবৈধভাবে প্রায় ২০ হাজার ডলার জিতে নেয়।

- Advertisement -

এজিসিও বলেছে, সার্ভিল্যান্ড ও তদারকির দায়িত্বে থাকা কর্মী প্রতারণার এই কার্যক্রম শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন। পর্যালোচনায় এটাও উঠে এসেছে যে, ক্যাসিনো কর্মী টেবিল গেমের সঠিক নিরীক্ষা প্রক্রিয়া অনুসরণের ব্যর্থতার পরিচয় দিয়েছেন। নিরীক্ষা প্রক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে, ডিলার ও প্যাট্রনরা যাতে খেলার নিয়ম-কানুন সঠিকভাবে অনুসরণ করেন। ক্যাসিনোটিতে এটা প্রতারণার দ্বিতীয় অভিযোগ।

এজিসিওর প্রধান নির্বাহী কর্মকর্তা ও রেজিস্ট্রার কারিন ¯œার সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, অন্টারিওর নিবন্ধিত ক্যাসিনোগুলোর তাদের ক্যাসিনোতে খেলার ক্ষেত্রে সততা নিশ্চিত করতে বাধ্য। এর মধ্যে রয়েছে কোনো ধরনের ষড়যন্ত্র ও প্রতারণার চেষ্টা হলে তা শনাক্ত ও প্রতিরোধ করা। অন্টারিওর গেমিং সাইটগুলোতে খেলায় সততা সমুন্নত রাখতে নজরদারি অব্যাহত রাখবে। সেই সঙ্গে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।

ক্যাসিনোটির রেজিস্ট্রারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে বলে জানিয়েছে এজিসিও।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.