Latest Posts

কিশোর অপরাধে হ্যামিল্টনে ৪৯ জনকে গ্রেপ্তার

- Advertisement -

এ বছরের গোড়ার দিকে কিশোর অপরাধের চেষ্টার ঘটনায় ১০০ এর বেশি অভিযোগ দায়ের করেছে হ্যামিল্টন পুলিশ। পাশাপাশি এ ঘটনায় ২০ জনের মতো কিশোরকে গ্রেপ্তার করেছে তারা।

- Advertisement -

‘প্রজেক্ট স্ট্রিট লাইট’ চলাকালে কর্মকর্তারা কম্পায়েন্স পরীক্ষা করেন এবং যেসব স্থঅনে কিশোররা ঘনঘন যাতায়াত করে সেখানে সাদা পোশাকে উপস্থিতি বাড়ান। ডাকাতি, হামলা, গাড়ি চুরি এবং বিশৃঙ্খল আচরণকে মাথায় রেখেই এই কার্যক্রম চালান তারা। হ্যামিল্টন মাউন্টেনে পুরো ফেব্রুয়ারি এবং মার্চ মাসজুড়েই এই উদ্যোগ চলে।

হ্যামিল্টন পুলিশে বলেছ, এর ফলে তারা মোট ৪৯ জনকে গ্রেপ্তার করেছে এবং ১১৯টি অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৯ জন অপ্রাপ্তবয়স্ক। গ্রেপ্তারের সময় তারা একটি গুলিভর্তি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু খেলনা অস্ত্র, বিয়ার স্প্রে উদ্ধার করেন। পাশাপাশি ২৪ হাজার মূল্যের মাদকও উদ্ধার করেন কর্মকর্তারা। এসব মাদকের মধ্যে রয়েছে কোকেন, মেথামফেটামিন এবং প্রেসক্রিপশন ওপিয়ড।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.