
টরন্টোর বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ, বিশিষ্ট রিয়েলটর এবাদ চৌধুরী পেয়েছেন এলিট এ্যাওয়ার্ড। ২০২৪ সালের রিয়েল এস্টেট সেক্টরে উল্লেখযোগ্য পরিমাণ ট্রানজেকশন করায় কানাডার প্রসিদ্ধ ব্রোকারেজ হাউজ রাইট এট হোমের পক্ষ থেকে তাকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। গত ৮ এপ্রিল স্থানীয় একটি ব্যাংকোয়েট হলে জমকালো আয়োজনের মাধ্যমে এবাদ চৌধুরীর হতে এই এ্যাওয়ার্ডটি তুলে দেয়া হয়। রাইট এট হোম ব্রোকারেজের পক্ষ থেকে জানানো জানানো হয় টোটাল ৬০৫০ জন এজেন্টের মধ্যে মাত্র ৪জন এলিট এ্যাওয়ার্ড পাওয়ার সুযোগ লাভ করেন। রিয়েলটর এবাদ চৌধুরী তাদের একজন। উল্লেখ্য যে, এটি রাইট এট হোম ব্রোকারেজের সর্বোচ্চ এ্যাওয়ার্ড।
এ্যাওয়ার্ড হাতে নিয়ে রিয়েলটর এবাদ চৌধুরী সাপ্তাহিক বাংলামেইলকে বলেন, আমার এই অজর্নে আমি আনন্দিত এবং মহান সৃস্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সকল ক্লায়েন্ট, শুভার্থী ও পরিবারের সদস্যদের সাপোর্ট সবসময় আমাকে শক্তি যুগিয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই।
এবাদ চৌধুরীর এই এ্যাওয়ার্ড প্রাপ্তিতে বাংলামেইল পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।

