Latest Posts

দোষী সাব্যস্ত ফ্রিডম কনভয়ের আয়োজক লিচ ও বারবার

- Advertisement -
অটোয়াতে ২০২২ সালে গণবিক্ষোভে ভূমিকার জন্য অসদাচরণে দোষী সাব্যস্ত হয়েছেন ফ্রিডম কনভয়ের আয়োজক তামারা লিচ ও ক্রিস বারবার

অটোয়াতে ২০২২ সালে গণবিক্ষোভে ভূমিকার জন্য অসদাচরণে দোষী সাব্যস্ত হয়েছেন ফ্রিডম কনভয়ের আয়োজক তামারা লিচ ও ক্রিস বারবার। ওই বিক্ষোভে লিচ এবং বারবার ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্র ও আয়োজক। ওই বিক্ষোভে শত শত যানবাহন এবং হাজারো মানুষ ডাউনটাউন অটোয়ার দখল নিয়েছিলেন। কোভিড-১৯ স্বাস্থ্য বিধিনিষেধ বাতিল না করা পর্যন্ত তারা সেখানে থাকবে বলে জানায়।

অন্টারিও কোর্টের বিচারপতি হিদার পার্কিন্স-ম্যাকভে বলেন, সাক্ষ্য-প্রমাণে দেখা গেছে, এই দুইজন নিয়মিত লোকজনকে বিক্ষোভে অংশ নিতে এবং থাকতে উৎসাহ দিয়ে গেছেন। ডাউনটাউনের অধিবাসী এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হবে জেনেও এই উৎসাহ দিয়ে গেছেন তারা।

- Advertisement -

অভিযুক্তদের আইনজীবী যুক্তি দেন যে, লিচ এবং বারবার শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানান এবং কোনো ধরনের বিশৃঙ্খলার জন্য পুলিশ ও সিটি কর্মকর্তাদের দায়ী করেন।

পার্কিন্স-ম্যাকভে তার সিদ্ধান্তে পাঠের সময় একাধিকবার বারবারের টিকটক ভিডিওর উদ্ধৃতি দেন। এই দুজন যে, অধিবাসী ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হবে জানা সত্ত্বেও লোকজনকে বিক্ষোভে অংশ নেওয়ার উৎসাহ দেন এটা তার প্রমাণ। এই ভিডিও তিনি বিক্ষোভকারীদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করেন।

এই ভিডিওগুলোর একটিতে বারবারকে ফাঁকা পড়ে থাকা একটি মোড় সম্পর্কে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, কারো এটির সমাধান করা উচিত। একইসঙ্গে তিনি এও বলেন, বিক্ষোভকারীদের ট্রাক যদি কর্তৃপক্ষগুলো সরিয়ে দেয় তাহলে তাদের উচিত সে জায়গার দখল নেওয়া।

পার্কিন্স-ম্যাকভে আদালতকে বলেন, হায় ঈশ্বর! আমাকে এসব টিকটক দেখতে হয়েছে। কারণ, শুধুমাত্র কথায় এর সুবিচার হবে না। আপনাকে এই ব্যঙ্গাত্মক সুর দেখা বা শোনা প্রয়োজন। আপনার এসব টিকটক দেখা প্রয়োজন এবং আমি সেগুলো দেখেছি।

এই সিদ্ধান্তের পর বারবার ও তার আইনজীবী ডায়ানে মাগাস কোনো ধরনের মন্তব্য ছাড়াই বৃহস্পতিবার বিকালে আদালত চত্ত্বর ত্যাগ করেন। সাজা ঘোষণার তারিখ নির্ধারণের জন্য ১৬ এপ্রিল আদালত আবার আসবে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.