
প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো এই গ্রীষ্মে দুটি সমকামী পানশালা পাচ্ছে এডমন্টন। ইভোল্যুশন ওয়ান্ডারলাউঞ্জ জ্যাস্পার এভিনিউ এবং ১১৫ স্ট্রিটে নতুন ঠিকানায় চালু হবে। কারণ, ১০২ এভিনিউয়ের কাছে ১০৩ স্ট্রিটের ডাউনটাউন পানশালাটি বন্ধ হয়ে যাচ্ছে।
ইভোল্যুশন ওয়ান্ডারলাউঞ্জের সহ-সত্ত্বাধিকারী রব ব্রোয়াটজকি গ্লোবাল নিউজকে বলেন, নতুন ঠিকানা খুঁজে আমরা বাধ্য হয়েছিলাম এবং এই স্থানটি পেয়েছি। সুতরাং, যতদিন ইজারা বহাল আছে ততদিন পর্যন্ত দুটোই চালু থাক।
নতুন বারটি রেইন প্রিমিয়াম লাউঞ্জ এবং কিচেনের জায়গায় হবে, জানুয়ারি থেকে যেটি খালি আছে।
ব্রোয়াটজকি বলেন, বাড়ি মালিকের কাছ থেকে তিনি ফোন পেয়েছিলেন এবং এটি খালি আছে বলে তিনি জানিয়েছেন। নতুন স্থানটির নাম হবে রিভো এবং এটি নতুন সম্ভাবনা বয়ে আনবে।
উইকেনটাউনের বারটি হবে দুই তলা নিয়ে এবং এটি ডাইনিং ও অনুষ্ঠানের সুযোগ দেবে। এটি উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক টানতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন ব্রোয়াটজকি।
তিনি বলেন, ২০১৩ সালে যখন আমরা প্রথম চালু করি তখন থেকেই এ ধরনের একটি কাজ আমরা সব সময়ই করতে চেয়েছিলাম। আমরা আসলে সপ্তাহে সাতদিনই উন্মুক্ত ছিলাম এবং এটা ঠিক কাজে আসেনি। কারণ, লোকজন বেজমেন্টে যেতে চান না।
বর্তমান ইভোল্যুশন বারটি বেশ কয়েকবার ভাংচুরের লক্ষ্যে পরিণত হয়েছে।
রেইনবো স্টোরি হাবের পরিচালক রন বায়ার্স বলেন, স্ট্রিট পর্যায়ে একটি কুইয়ার বার চালু করা বড় ধরনের অর্জন। এগুলোর বেশিরভাগই বেজমেন্টে অথবা দ্বিতকীয় তলার উপরে। খুব কমই আছে যেগুলোর অবস্থান মূল তলায়। এর কারণে, মূলত এগুলোকে যাতে লোকজন খুঁজে পায় সেই ভয়। কানাডিয়ান সরকার সমকামিতাকে অপরাধথ নয় বলে ঘোষণা দেওয়ার পর ১৯৭০ সালে প্রথম গে বার চালু হয়।

