Latest Posts

সরকারের সংস্কার প্রশ্নে ইংলিশ বোর্ডের পক্ষে আদালত

- Advertisement -
কুইবেকের আপিল আদালত নিম্ন আদালতের রুলিং বহাল রেখেছে

কুইবেকের আপিল আদালত নিম্ন আদালতের রুলিং বহাল রেখেছে। নিম্ন আদালত তাদের রুলিংয়ে স্কুল বোর্ড বাতিলের প্রাদেশিক আইনকে ইংরেজিভাষী সংখ্যালঘু শিক্ষা অধিকারের লঙ্ঘন।

দ্য কুইবেক ইংলিশ স্কুল বোর্ডস অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তকে অ্যাংলোফোন কমিউনিটির তাদের ইনস্টিটিউটগুলোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে সাংবিধানিক অধিকারের প্রতি স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছে। তারা আশঅ প্রকাশ করেছে যে, প্রদেশ সুপ্রিম কোর্ট অব কানাডায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে না।

- Advertisement -

কুইবেক সুপিরিয়র কোর্ট ২০২৩ সালে এক আদেশে জানায়, প্রদেশের স্কুল বোর্ড আইন ভাষাগত শিক্ষা অধিকারের লঙ্ঘন, যার নিশ্চয়তা রয়েছে কানাডিয়ান চার্টার অব রাইটস অ্যান্ড ফ্রিডমসের অনুচ্ছেদ ২৩ এ।

আইনটি গৃহীত হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে। এটি ফ্রেঞ্চ স্কুল বোর্ডসের স্থলে আসে। কিন্তু ইংলিশ স্কুল বোর্ডসের প্রভাব সংক্রান্ত পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত আদালতের রায়ের অপেক্ষায় ছিল।

শিক্ষামন্ত্রী বার্নার্ড ড্রেইনভিল এ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। তার কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, তার কার্যালয় রুলিংটি খতিয়ে দেখছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.