
আসন্ন ফেডারেল নির্বাচন উপলক্ষ্যে দলগুলো তাদের প্রচার শুরু করে দিয়েছে। এ অবস্থায় নতুন এক সমীক্ষার ফলাফল বলছে, নির্বাচনে মূল লড়াইটা হবে দুই দলের মধ্যে। লিবারেল ও কনজার্ভেটিভদের মধ্যে।
দ্য সিটিনিউজ-লেজারের সমীক্ষায় উঠে এসেছে, প্রতি ১০ জনের মধ্যে চারজন কানাডিয়ান লিবারেলদের ভোট দেওয়ার জন্য প্রস্তুত। অন্যদিকে কনজার্ভেটিভদের ভোট দেবেন বলে জানিয়েছেন সিদ্ধান্ত নিয়ে ফেলা ৩৭ শতাংশ ভোটার।
লিবারেলদের জন্য এটা দারুণ ঘুরে দাঁড়ানো। মাত্র তিন মাসে লিবারেলরা বিপর্যয়ের দিকে যাচ্ছে বলে মনে হয়েছিল। ওই সময় বিভিন্ন জনমত জরিপে তারা লিবারেলদের চেয়ে এগিয়ে ছিল। কিন্তু জাস্টিন ট্রুডোর পদত্যাগ, নতুন হিসেবে মার্ক কারনির নির্বাচন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের হুমকি লিবারেলদের নতুন জীবন দিয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কনজার্ভেটিভরা তাদের বার্তা পৌঁছে দিতে হিমশিম খাচ্ছে।
সমীক্ষার ফলাফল অনুযায়ী, আলবার্টা, সাস্কেচুয়ান ও ম্যানিটোবা বাদে সারাদেশে ভোটারদের কাছে প্রথম পছন্দ লিবারেল পার্টি। এই প্রদেশগুলোতে কনজার্ভেটিভদের প্রতি ভোটারদের ব্যাপক সমর্থন রয়েছে। অন্টারিওতে লিবারেল ও কনজার্ভেটিভদের মধ্যে ব্যবধান মাত্র ৫ পয়েন্ট। কুইবেকে লিবারেলরা ব্লক কুইবেকোয়িসের চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে আছে।
সমীক্ষার ফল অনুযায়ী, জনপ্রিয়তায় সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে নিউ ডেমোক্রেটিক পার্টি। বড়দিন থেকে কানাডিয়ানদের মধ্যে ভালো সমর্থন ছিল তাদের। প্রতি ১০ জন এনডিপি সমর্থকের মধ্যে ৪ জন লিবারেলদের ভোট দিতে পারেন। ৪৩ শতাংশ এনডিপি ভোটার বলেছেন, তাদের নেতা জাগমিত সিংয়ের চেয়ে মার্ক কারনি বালো প্রধানমন্ত্রী হবেন। জাগমিত সিংয়ের প্রতি সমর্থন জানিয়েছেন ৩৫ শতাংশ এনডিপি ভোটার।
সেরা প্রধানমন্ত্রীর প্রশ্নেও কানাডিয়ানদের কাছ থেকে একই ধরনের সমর্থন পেয়েছেন মার্ক কারনি। ৩৪ শতাংশ কানাডিয়ানের কাছে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ মার্ক কারনি। অন্যদিকে ৩০ শতাংশ ভোটারের কাছে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ পিয়েরে পয়লিয়েভর। বাকি তিনিট ফেডারেল পার্টির নেতাদের সবাই এক অংকের ঘরে সমর্থন পেয়েছেন।
১০ থেকে ১৩ মার্চ পর্যন্ত ১ হাজার ৫০৪ জন কানাডিয়ানের ওপর অনলাইনে সমীক্ষাটি চালানো হয়েছে।

