
গত ২৫ মার্চ টরন্টো সিটি হলে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এই আয়োজনের উদ্যোক্তা টরন্টো ঢাকা ক্লাব এবং টরন্টো সিটির পক্ষে কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ড। সকাল ১১ টায় গান, কবিতা আর নৃত্যের মাধ্যমে আয়োজনের সূচনা ঘটে।
তানভীর শাহনেওয়াজের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন টরন্টো ঢাকা ক্লাবের পক্ষে রাফি সৈয়দ, খোকন আব্বাস ও ফরিদা হক। বক্তব্য রাখেন কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ড, ফেডারেল হাউজিং মিনিস্টার ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ এমপি ও টরন্টোস্থ বাংলাদেশে কনস্যুলেটের কনসাল জেনারেল মো. ফারুক হোসেন।
সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

