
প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে অভিনন্দন। প্রধানমন্ত্রী এডমন্টনে আবাসনের সরবরাহ ও ক্রয়ক্ষমতা উন্নত করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, কানাডার আবাসন সংকট সমাধানে তার সরকার গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স) রোহিত করবে। আমাদের সরকার কানাডিয়ানদের জন্য খরচ কমানো ও বাড়ির মালিকানাকে বাস্তবে রূপ দিতে চায়।
১০ লাখ ডলার বা তার কম মূল্যের সব নতুন ও ব্যাপকভাবে সংস্কার করা বাড়ির ক্ষেত্রে এই ঘোষণা কার্যকর হবে। এর ফলে কানাডিয়ানদের ৫০ হাজার ডলার পর্র্যন্ত সাশ্রয় হবে।
জিএসটি রোহিত করার ফলে কানাডিয়ানদের অগ্রিম আবাসন ব্যয় কমে আসবে এবং আরও বেশি অর্থ তাদের পকেটে ঢুকবে। জিএসটি রোহিত করার ফলে সরবরাহ বৃদ্ধির ওপর যুগান্তকারী প্রভাব পড়বে। দেশব্যাপী নতুন বাড়ি নির্মাণ বৃদ্ধি পাবে।
এসব প্রতিশ্রুতি সত্ত্বেও কার্নি এটাকে বাস্তবে রূপ দিতে পারবে কেবল আগামী নির্বাচনে জয়ী হলেই। ২৮ এপ্রিল ফেডারেল নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন কানাডিয়ানরা।
কার্নির ঘোষণার জবাবে কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর লিবারেলদের বিরুদ্ধে তাকে নকল করার অভিযোগ এনেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, গত বছর তিনি যখন একই প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন তারা সর্বসম্মতভাবে তার বিরোধিতা করেন। চতুর্থ মেয়াদে ক্ষমতায় যেতে তারা জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে।
২০২৪ সালের অক্টোবরে বাড়ির ওপর সেলস ট্যাক্স প্রতিশ্রুতি দিয়ে ছয় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছিলেন। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ১০ লাখ ডলারের কম মূল্যের বাড়ির ক্ষেত্রে আপনাকে কোনো জিএসটি পরিশোধ করতে হবে না। এর ফলে সাশ্রয় হবে ৫০ হাজার ডলার পর্যন্ত।

