
টরন্টো পালসের নতুন এক সমীক্ষায় কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ডের চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন মেয়র অলিভিয়া চাউ। যদিও ব্র্যাডফোর্ড চাউয়ের সুবিধাজনক অবস্থানে ভাগ বসানো অব্যাহত রেখেছেন ব্র্যাডফোর্ড। এদিকে ২০২৬ ফিফা বিশ^কাপ সিটির জন্য ভালো হয়েছে বলে মত দিয়েছেন সিংহভাগ বাসিন্দা।
লিয়াজোঁ স্ট্র্যাটেজিস পোল এক হাজার টরন্টোবাসীর ওপর ২৮ থেকে ৩০ জুন সমীক্ষাটি পরিচালনা করে। সমীক্ষার ফলাফল অনুযায়ী, এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলা ৪৯ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন চাউ। অন্যদিকে ব্র্যাডফোর্ডের প্রতি সমর্থন জানিয়েছেন সিদ্ধান্ত নিয়ে ফেলা ভোটারদের ৪০ শতাংশ। বাকি ১০ শতাংশ অন্য কাউকে বেছে নেবেন বলে জানিয়েছেন।
মে মাসের পর থেকে চাউয়ের সমর্থন সামান্য কমেছে। ওই সময় চাউয়ের প্রতি সমর্থন জানিয়েছিলেন ৫০ শতাংশ ভোটার। অন্যদিকে ব্র্যাডফোর্ডের সমর্থন মে মাসের ৩৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশে।
লিয়াজোঁ স্ট্র্যাটেজিসের প্রধান ডেভিড ভ্যালেন্টিন বলেছেন, চাউয়ের জনপ্রিয়তা কমতে থাকলেও ব্র্যাডফোর্ডের জনপ্রিয়তা অব্যাহতভাবে বাড়ছে। এটা এখনো অলিভিয়া চাউয়ের প্রতিযোগিতা। কিন্তু মে থেকে এটি ব্র্র্যাডফোর্ডের দিকে ঝুঁকে পড়েছে। চাউয়ের জনপ্রিয়তা মোটামুটি একই রকম থাকলেও ব্র্যাডফোর্ডের বেড়েছে।
এখনো সিদ্ধান্ত নেননি এমন ভোটারসহ সব ভোটারের মধ্যে ব্র্যাডফোর্ডের জনপ্রিয়তা ২৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩২ শতাংশ। অন্যদিকে এখনো সিদ্ধান্ত নেননি এমন ভোটারের সমর্থন ২৪ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ২০ শতাংশে।
চাউয়ের কার্যক্রমের প্রতি ইতিবাচক সমর্থন জানিয়েছেন টরন্টোবাসী। যদিও তা সামান্য কমে ৫১ শতাংশে দাঁড়িয়েছে। মে মাসে যেখানে এই হার ছিল ৫৪ শতাংশ। এ ছাড়া ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটাই তার কর্মকা-ের প্রতি সর্বনি¤œ সমর্থন। তার কাজের প্রতি সমর্থন নেই ৪৩ শতাংশ ভোটারের।
সিটি অব টরন্টো সঠিক পথে রয়েছে কিনা এই প্রশ্নে বিভক্ত মত এসেছে। সিটি কর্তৃপক্ষ ভুল পথে আছে এবং সঠিক পথে আছে মত দিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া ৪৬ শতাংশ করে বাসিন্দা। মে মাসে যেখানে এই হার ছিল যথাক্রমে ৫০ ও ৪৬ শতাংশ।
অঞ্চলভেদে চাউয়ের সমর্থন সবচেয়ে বেশি ডাউনটাউনে ৬৯ শতাংশ। অন্যদিকে ইটোবিকোকে রয়েছে ব্র্যাডফোর্ডের শক্তিশালী সমর্থন। এখানকার সিদ্ধান্ত নিয়ে ফেলা ভোটারদের ৫৫ শতাংশ ব্র্যাডফোর্ডের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। তবে প্রতিযোগিতাপূর্ণ রয়েছে নর্থ ইয়র্ক ও স্কারবোরো।
এদিকে সমীক্ষায় টরন্টোর বিশ^কাপ আয়োজন নিয়ে ইতিবাচক মন্তব্য উঠে এসেছে। সিটির জন্য টুর্নামেন্টটি ভালো বলে মত দিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া ৬১ শতাংশ বাসিন্দা। সিটির জন্য টুর্নামেন্ট খারাপ হয়েছে বলে জানিয়েছেন ২৯ শতাংশ।

