Latest Posts

চালু হলো ফেডারেলি পরিদর্শিত মিট প্ল্যান্ট

- Advertisement -
কানাডায় হালাল মাংসের চাহিদায় যে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে তাকে কাজে লাগানোর কথা ভাবছেন ইয়াসির আলকায়েম

 

কানাডায় হালাল মাংসের চাহিদায় যে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে তাকে কাজে লাগানোর কথা ভাবছেন ইয়াসির আলকায়েম। পরিকল্পনাগুলো বুধবার ফলদায়ী হয়েছে। পারখিলভিত্তিক ব্লু লেকস প্রিমিয়াম মিটসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, গত দুই দশকের মধ্যে অন্টারিওতে এটাই ফেডারেলি পরিদর্শিত প্রথম মাংস প্রক্রিয়াকরণ প্ল্যান্ট। এর ফলে প্ল্যান্টটি তাদের মাংস অন্যান্য প্রদেশ ও আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারবে।

- Advertisement -

৩ কোটি ডলার বিনিয়োগের স্টেট-অব-দ্য-আর্ট প্ল্যান্টটি সপ্তাহে ৩৫০টি গরু ও ৫০০টি ভেড়া প্রক্রিয়াকরণ করতে পারবে, যা অন্টারিওর মাংস প্রক্রিয়াকরণ সক্ষমতাকে বৃদ্ধি করবে। তবে এর ফলে মাংসের মূল্যে বড় কোনো স্বস্তির আশা করা ঠিক হবে।

ব্লু লেকসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কানাডা লাইফ অ্যাসিউরেন্স কোম্পানির তথ্য-প্রযুক্তি বিষয়ক সাবেক পরিচালক আলকায়েম বলেন, সবচেয়ে বেশি হালাল পণ্যের ক্রেতা অন্টারিওতে বসবাস করেন। তবে কানাডার অন্যান্য প্রদেশেও হালাল পণ্যের চাহিদা দিনদিন বাড়ছে। ফেডারেল লাইসেন্স আমাদের সামনে অন্টারিওর বাইরে যাওয়ার দরজা খুলে দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজার বিশেষ করে মধ্যপ্রাচ্যে প্রবেশেরও সুযোগ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো হালাল-সনদপ্রাপ্ত খাদ্য চাইছে। একইসঙ্গে কর্ন-ফেড মাংস পণ্যও খোঁজ করছে তারা। এগুলো উচ্চ মানের হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

যদিও বর্ধিত প্রক্রিয়াকরণ সক্ষমতা স্বল্পমেয়াদে মাংসের দাম কমাতে কমই ভূমিকা রাখবে। গত পাঁচ বছরে মাংসের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে বলে জানান গুয়েল্ফভিত্তিক লাইভস্টক বাজার বিশ্লেষক কেভিন গ্রিয়ার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.