Latest Posts

সুদের হার অপরিবর্তিত রাখল ব্যাংক অব কানাডা

- Advertisement -
নীতিনির্ধারণ সুদের হার অপরিবর্তিত রেখে অর্থনীতি সম্পর্কে কিছুটা আশাবাদী মনোভাব ব্যক্ত করেছে। কিন্তু কর্মকর্তারা এই বলে সতর্ক করে দিয়েছেন যে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এখনো অর্থনীতির ভবিষ্যতের ওপর বড় ধরনের ব্যাংক অব কানাডা বুধবার নীতিনির্ধারণ সুদের হার অপরিবর্তিত রেখে অর্থনীতি সম্পর্কে কিছুটা আশাবাদী মনোভাব ব্যক্ত করেছে

ব্যাংক অব কানাডা বুধবার প্রভাব রাখছে। টানা ষষ্ঠবারের মতো অপরিবর্তিত রাখার পর কেন্দ্রীয় ব্যাংকের বেঞ্চমার্ক সুদের হার দাঁড়িয়েছে ২ দশমিক ২৫ শতাংশ। অর্থনীতিবিদদেরও মধ্যেও এমনটাই ধারণা ছিল।

ব্যাংক অব কানাডার গভর্নর টিফ ম্যাকক্লেম বলেন, অর্থনীতি এখনো উচ্চমাত্রার অনিশ্চয়তার মধ্যে হাবুডুবু খাচ্ছে। কিন্তু ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে ক্রমেই এই আত্মবিশ্বাস তৈরি হচ্ছে যে, ওইসব প্রতিকূলতার মধ্য দিয়ে অর্থনীতি তার পথ করে নিচ্ছে।

- Advertisement -

গভর্নর এই ইঙ্গিত দিয়েছেন যে, প্রয়োজন হলে ব্যাংকের গভর্নিং কাউন্সিল এখনো সুদের হার সমন্বয় করতে প্রস্তুত।

২ শতাংশে ফিরিয়ে আনতে ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তার জন্য সুদের হার এখন ভালো পর্যায়ে রয়েছে বলে মনে করছেন কর্মকর্তারা।

সুদের হার ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ম্যাকক্লেম পরিস্কার করে দেন যে, ব্যাংকের পূর্বাভাস ও সুদের হার সংক্রান্ত অবস্থানের বেশিরভাগটাই বৈশ্বিক জ্বালানিবাজারকে ঘিরে।

গ্যাসের দাম যদি আবার উর্ধ্বমুখী হয় এবং লম্বা সময়ের জন্য উচ্চই থাকে তাহলে একাধিক সুদের হার বৃদ্ধির বিষয়টি বিবেচনায় আছে। এটা হবে মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষাকবচ। ম্যাকক্লেম বলেন, এই মুহূর্তে আমার রায় হলো আমরা যেখানে অবস্থান করছি তাকে ভালো মনে হচ্ছে।

ব্যাংক অব কানাডা প্রকৃত দেশজ উৎপাদন ২০২৭ ও ২০২৮ সালে ১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করছে। এটা তাদের এপ্রিল মাসে দেওয়া পূর্বাভাসের চেয়ে বেশি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.