
বিদ্যুৎ বিলের বাড়তি চাপের মুখে পড়তে যাচ্ছেন অটোয়ার বাসিন্দারা। কারণ, হাউড্রো অটোয়া বিদ্যুৎ বিল বাড়ানোর সবুজ সংকেত পেয়েছে।
অন্টারিও এনার্জি বোর্ড (ওইবি) নগরীর পরিষেবা কোম্পানিগুলোকে আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিলের হার ২০২৬ সালে মাসে ৫ দশমিক ৮৭ ডলার বাড়ানোর অনুমোদন দিয়েছিল, যা ১ জানুয়ারি থেকে ভুতাপেক্ষ কার্যকর ধরা হয়। আগামী বছরের ৩১ মে পর্যন্ত এর সঙ্গে মাসে অতিরিক্ত ১ দশমিক ৮০ ডলার যোগ করার অনুমোদন দেওয়া হয়েছে।
হাইড্রো অটোয়ার মাসিক ৬ দশমিক শূন্য ৮ ডলার বিতরণ হার বৃদ্ধির প্রস্তাব ওইবি প্রত্যাখ্যান করার এক মাসের কিছু বেশি সময় পর বিতরণ মাশুল বৃদ্ধির বিষয়টি এল। হাইড্রো অটোয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করার সময় ক্রয়ক্ষমতার সংকটকের কথা উল্লেখ করা হয়েছিল। সে সময় বলা হয়েছিল, এই বৃদ্ধি অতিরিক্ত, অনুপযোগী এবং এর পেছনে বিশ্বাসযোগ্য কারণ নেই।
প্রস্তাবটি অনুমোদিত হলে মাসুলের হার ২০২৭ সালে আরও ৩ দশমিক ৭৯ ডলার, ২০২৮ সালে ৩ দশমিক ৩১ ডলার, ২০২৯ সালে ২ দশমিক ৭৬ ডলার এবং ২০৩০ সালে ২ দশমিক ৭৮ ডলার বাড়তে পারত।
বর্ধিত এই মাসুলের একটি অংশ নগরীর গ্রিড আধুনিকায়ন ও সম্প্রসারণে ব্যয় হবে বলে আশা করা হচ্ছে। কারণ, হাইড্রো অটোয়া আগামী ২৫ বছরের বর্ধিত চাহিদা পূরণের দিকে মনোযোগ দিচ্ছে। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসে শতভাগ কার্বন নিঃসরণমুক্ত পরিচ্ছন্ন জ¦ালানি রূপান্তরের কথা ভাবছে হাইড্রো অটোয়া। পাশাপাশি পুরোনো প্রযুক্তিকে নতুন প্রযুক্তি দ্বারা প্রতিস্থাপনও করা হবে।
প্রস্তাবটি অনুমোদিত হওয়ার আগে অটোয়া হাইড্রো আবাসিক গ্রাহকদের কাছ থেকে বিতরণ মাসুল হিসেবে মাসে ৪০ দশমিক ৫৯ ডলারের মতো।
সম্প্রতি অনুমোদিত টরন্টো হাইড্রো ২০২৫-২০২৯ বিনিয়োগ পরিকল্পনা অনুযায়ী, মাসে ৭৫০ কিলোওয়াটঘণ্টা আবাসিক বিদ্যুৎ ব্যবহারকারীদের মাসিক বিতরণ মাসুল হবে ২০২৭ সালে ৫৩ দশমিক শূন্য ৫ ডলার। ২০২৮ সালে তা বেড়ে দাঁড়াবে ৫৭ দশমিক শূন্য ২ ডলার এবং ২০২৯ সালে ৫৯ দশমিক ৮৮ ডলার। টরন্টো হাইড্রোর তথ্য অনুযায়ী, তাদের বিতরণ মাসুল মাসে প্রায় ৫১ দশমিক ১৮ ডলার।
হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

