
চ্যাটজিপিটির ইন্টারঅ্যাকটিভ ধরন কৃত্রিম মেধাকে বিপুল সংখ্যক ব্যবহারকারীর কাছে অর্থপূর্ণভাবে ধরা দেবে বলে জানিয়েছেন ওপেনএআইয়ের সাবেক সদস্য শিভন জিলিস। তিনি বলেন, মানুষের মতো কথোপকথনে পারদর্শী চ্যাটবটটির এত বেশি প্রভাবের কারণ কম্পিউটারে প্রবেশ থাকা যে কেউ বিশেষজ্ঞ জ্ঞান ছাড়াই প্রযুক্তিটির সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন। অনেকেই এর আগে কৃত্রিম মেধা ব্যবহার করেছেন। কিন্তু ওপেনএআই সৃষ্ট চ্যাটজিপিটি এতাটাই বিস্তৃত যে এর একটা দীর্ঘস্থায়ী প্রভাব রয়েছে অনেকের ওপর।
অনেক প্রযুক্তিবিদ চ্যাটজিপিটিকে উদ্ভাবনের অগ্রদূত বলে আখ্যায়িত করলেও এ বছরের গোড়ার দিকে এক হাজারের বেশি কৃত্রিম মেধা বিশেষজ্ঞ শক্তিশালী এআই সিস্টেমের পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানিয়েছিলেন।
জিলিস তার এই বক্তব্য দেন অলাভজনক বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন ল্যাব আয়োজিত টরন্টো সম্মেলনে। বর্তমানে তিনি ব্রেইন ইমপ্লান্ট কোম্পানি নেউরালিংকের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটির পেছনে রয়েছেন ইলন মাস্ক।
This article was written by Helal Chowdhury as part of the LJI

