Latest Posts

টিডিএসবির ৮০০ পদ কমানো হচ্ছে

- Advertisement -
আসন্ন স্কুলবর্ষে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের (টিডিএসবি) প্রায় ৮০০ পদ কমানো হতে পারে

আসন্ন স্কুলবর্ষে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের (টিডিএসবি) প্রায় ৮০০ পদ কমানো হতে পারে। প্রদেশকে দেওয়া এক নোটিশে এমনটাই বলা হয়েছে। বোর্ডের ঠিক কত সংখ্যক চাকরি কমানো হবে সে সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে শ্রম মন্ত্রণালয়ে জমা দেওয়া চাকরিচ্যুতি ফরম থেকে।

গত এক বছরে প্রদেশের যে আটটি স্কুল বোর্ড প্রাদেশিক তত্ত্বাবধানের আওতায় আনা হয়েছে টিডিএসবি তার মধ্যে অন্যতম। নথি অনুযায়ী, শরতে বোর্ডে ৭৯২টি পদ কমানো হবে।

- Advertisement -

নথিতে বলা হয়েছে, চূড়ান্ত সংখ্যা প্রাক্কলিত সংখ্যাকে ছাড়িয়ে যাওয়া প্রত্যাশিত নয়। এবং চূড়ান্ত সংখ্যা প্রাক্কলনের চেয়ে কম হবে বলেই মনে করা হচ্ছে।

টরন্টো এডুকেশন ওয়ার্কার্স সিইউপিই লোকাল ৪৪০০ এর প্রেসিডেন্ট জন ওয়েদারআপ বলেন, নথি দেখে মনে হচ্ছে বোর্ডের অধীনে যে ৫০০ এর বেশি স্কুল আছে তার প্রত্যেকটির ওপরই এর প্রভাব পড়বে। সবচেয়ে বড় প্রভাব যেটা হবে তা হচ্ছে অনেক প্রোগ্রাম এবং সেবা বন্ধ হয়ে যাবে। আউটডোর শিক্ষাই কেবল ভেঙে পড়েছে এমনটা নয়, মডেল স্কুলগুলোতেও এখন বাড়তি রিসোর্স নেই। এর ফলে আমাদের সবচেয়ে বিপন্ন শিক্ষার্থী ও বাবা-মায়েরা ঝুঁকিতে পড়ে যাবেন।

তিনি বলেন, বিশেষ শিক্ষায় সবচেয়ে উদ্বেগজনক যে হ্রাসটি করা হচ্ছে তা হলো ১৫টি ডাযাগনোস্টিক কিন্ডারগার্টেন ক্লাস বাতিল করা হচ্ছে। এগুলো ছোট আকারের ক্লাস এবং জটিল মেডিকেল, শারীরিক ও ডেভেলপমেন্টাল চাহিদা পূরণ করে থাকে। এই তালিকা লম্বা হচ্ছে।

এ ধরনের কিছু কর্তন নিয়ে এর আগে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এ বছর প্রায় ৩০০ শিক্ষকের পদ কমানো এর মধ্যে অন্যতম।

কর্মকর্তারা এর আগে নিশ্চিত করেছিলেন যে, শিক্ষার্থী ভর্তি হ্রাস পাওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বোর্ডে ২৮৯টি শিক্ষকের পদ কমানো হবে। যদিও এই সংখ্যা পরিবর্তিত হতে পারে। এর মধ্যে প্রায় ১৫০টি শিক্ষকের পদ মডেল স্কুলগুলোতে।
টিডিএসবিও গত মাসে কেন্দ্রীয় ২১৮ জন কর্মী বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল। এর মধ্যে শুন্য পদ রয়েছে ৯১টি। এ ছাড়া বোর্ডের অধীন বিভিন্ন স্কুলের ৪০টি উপাধ্যক্ষের পদও কমিয়ে আনার কথা বলেছিল তারা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.