Latest Posts

আর্থিক চাপে টরন্টোর স্ট্রিট ফেস্টিভালের আয়োজকরা

- Advertisement -
স্ট্রিট ফেস্টিভালের আরও একটি বছরের দিকে এগোচ্ছে সিটি অব টরন্টো

স্ট্রিট ফেস্টিভালের আরও একটি বছরের দিকে এগোচ্ছে সিটি অব টরন্টো। এই অবস্থায় আয়োজকরা বলছেন, ব্যয় বৃদ্ধি ফেস্টিভাল বাজেটের ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে।

ডু ওয়েস্ট ফেস্টের ব্যবস্থাপনা পরিচালক আনাহ শাব্বার বলেন, আমরা সবসময়ই বেশি ব্যবহার করতে পারি। এটা সিত্যই কঠিন। আমাদের ফেস্টিভালটি অন্যতম বৃহৎ। কিন্তু আমাদের বাজেট অন্যতম কম।

- Advertisement -

শাব্বার বলেন, ফেস্টিভাল পরিচালনার জন্য প্রয়োজনীয় বেশ কিছু সেবা এ বছর অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়েছে। আসন্ন ফিফা বিশ^কাপ আয়োজনের প্রস্তুতি হিসেবে এসব সেবার চাহিদা বাড়ায় দাম বৃদ্ধি পেয়েছে। আমরা ভাগ্যবান যে, এসব সেবা সরবরাহকারী বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং তারা আমাদের সহযোগিতা করেছে। কিন্তু অন্য সেবার দাম বেড়েছে।

ফেস্টিভাল বাজেটের সিংহভাগ চলে যাচ্ছে সুরক্ষা এবং নিরাপত্তায়। শাব্বার বলেন, আমাদের অনেক মানুষ রয়েছে। গত বছর আমাদের ফেস্টিভালে মানুষ হয়েছিল প্রায় দশ লাখ। এ বছর আমাদের আরও বেশি সংখ্যক পুলিশের দরকার হয়েছে, যা আমাদের পুলিশ বাবদ ব্যয় প্রায় দ্বিগুণে উন্নীত করেছে।

গত বছর ভ্যানকুভারের লাপু লাপু ডে ফেস্টিভালে হামলার পর নিরাপত্তার ব্যাপারে বাড়তি গুরুত্বের বিষয়টি সামনে এসেছে। ওই ঘটনায় এক চালক জনতার ওপর গাড়ি উঠিয়ে দিলে ১১ জন নিহত হন। এর পর থেকে বহু ফেস্টিভালে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হচ্ছে।

শাব্বার বলেন, এ বছর ডু ওয়েস্ট ফেস্টের প্রবেশপথে উজ্জ্বল রংয়ের ব্যারিকেড বসানো হয়েছে। গত বছর থেকে আমরা এর ব্যবহার শুরু করি এবং এর ব্যবহার ব্যাপক বেড়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.