
গত ৭ জানুয়ারি কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি, টরোন্টোর উদ্যোগে টরোন্টোর ক্রিসেন্ট টাউন ক্লাবে দ্বিতীয়বছরের মত পালিত হলো টোটাল ফিটনেস ডে । শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক দিক হতে ফিটনেস অর্জনের লক্ষ্য নিয়ে উদযাপন হলো টোটাল ফিটনেস ডে। এবারের টোটাল ফিটনেস ডের মূল প্রতিপাদ্য হচ্ছে “সবাইকে আগে সালাম দিন”। ঘন্টাব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে ছিল মেডিটেশন ও জীবন ঘনিষ্ট আলোচনা । বিশ্বব্যাপী আসন্ন যে মহামারী তা হচ্ছে একাকীত্ব বা নিঃসঙ্গতার। আধুনিক নগরের বাসিন্দারা এখন এক নীরব ঘাতকের শিকার হচ্ছে, যার নাম একাকীত্ব। নিঃসঙ্গতার মহামারী থেকে আত্মরক্ষার উপায় নিয়ে জোরদার গবেষণা চলছে ইউরোপ, আমেরিকাতে। বিজ্ঞানীরা নানানরকম পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষা চালিয়ে নাগরিকদের আপাতত পরামর্শ দিচ্ছেন, যদি সুখী ও সফল হতে চাও পরিচিত অপরিচিতদের হ্যালো বা গুড মর্নিং বলার অভ্যাস বাড়াও। এর উপকারিতা এত ব্যাপক যে বিজ্ঞানীরা একে বলছেন ভিটামিন এস।
ভিটামিন এস মানে সোশ্যাল কন্টাক্ট বাড়াও। বাস্তব সামাজিক যোগাযোগ বাড়াও। সামাজিক অনিশ্চয়তাবোধের হাই পোটেন্সি প্রতিষেধক ক্যাপসুল হচ্ছে সালাম। যাকে বিজ্ঞানীরা বলছেন ভিটামিন এস। যত সালাম দেবেন আপনি জীবনে তত অনুভব করবেন ভিটামিন এস-এর প্লাবন। শান্তি ও কল্যাণের পাশপাশি পাবেন সামাজিক অনিশ্চয়তা থেকে মুক্তি। সমাজে নিজেকে তখন পরগাছা মনে হবে না, ভূমির অনেক গভীরে অনুভব করবেন নিজের শিকড়।
সেখানে সবার সাথে হাসিমুখে সালাম বিনিময় করুন। সামাজিক অনিশ্চয়তাবোধের হাই পোটেন্সি প্রতিষেধক ক্যাপসুল হচ্ছে সালাম। যাকে বিজ্ঞানীরা বলছেন ভিটামিন এস। যত সালাম দেবেন আপনি জীবনে তত অনুভব করবেন ভিটামিন এস-এর প্লাবন। শান্তি ও কল্যাণের পাশপাশি পাবেন সামাজিক অনিশ্চয়তা থেকে মুক্তি। সমাজে নিজেকে তখন পরগাছা মনে হবে না, ভূমির অনেক গভীরে অনুভব করবেন নিজের শিকড়। ২০২৪ আপনার জন্যে হোক আগে সালাম দেয়ার বছর।
উল্লেখ্য: কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি, টরোন্টোর উদ্যোগে ক্রিসেন্ট টাউন ক্লাব হলরুমে প্রতি রবিবার নিয়মিত আয়োজিত হয় মেডিটেশন প্রোগ্রাম “সাদাকায়ন”। অনুষ্ঠানটি সাজানো হয় জীবন ঘনিষ্ট এক বিষয় নিয়ে আলোচনা ও মেডিটেশন দিয়ে। প্রতি রবিবারের সকাল ১০-০০ থেকে ১১-০০ এর এই প্রোগ্রামটি সকলের জন্য উন্মুক্ত আপনার সন্তান, প্রতিবেশী ও আত্মীয়-বন্ধুদের নিয়ে এতে অংশ নিতে পারেন। যোগাযোগ করুন ৬৪৭ -৭৪০-২৮০০ ইমেইল: [email protected]

