
গত ১৬ জুলাই রোববার কিশোরগঞ্জবাসীর প্রাণের উৎসব বাৎসরিক বনভোজন টরন্টো শহরের প্রায় ৫০ কিলোমিটার পূর্বে ওশোয়া ডারলিংটন পার্কে অনুষ্ঠিত হয়। অতিথিসহ কিশোরগঞ্জবাসী মিলে প্রায় ৩০০ লোকের অংশগ্রহণে সারাটা দিন ছিল উৎসবমুখর।
বিশাল সবুজ মাঠে ছোট ছোট দলে বিভক্ত হয়ে সারাটা দিন প্রতিটা মুহূর্ত অতিথিরা আলাপচারিতায় মেতে উঠেন। ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের চেপা শুটকি সহ দুপুরের খাবার ছিল অতন্ত মুখরোচক। অতিথিরা দুপুরের খাবার সংগ্রহ করেন। বিভিন্ন মুখরোচক দুপুরের খাবার এর মধ্যে সাদা ভাত, পোলাও, চিকেন , বুটের ডাল, খাসির রেজালা এবং চ্যাপার তরকারি অতিথির ব্যাপক প্রশংসা অর্জন করে। সকালের নাস্তা দুপুরের খাবার এর বাইরে ও সারা দিন ছিল বিভিন্ন খাবারের আয়োজন ।
দুপুরে খাবারের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন বাবর এবং তুরিন। তাদের গানে সবাই আবিষ্ট হয়ে থাকেন। এরপর শুরু হয় আকর্ষণীয় রাফেল ড্র ও পুরস্কার বিতরণী। দিনের শেষে সমিতির সভাপতি সৈয়দ শামসুল আলম আমন্ত্রিত অতিথিদের সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং আগামী বনভোজনের আগাম দাওয়াত দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

