
সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের প্রলুব্ধ করার ঘটনায় টরন্টোর এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছে পিল পুলিশ। যৌন উদ্দেশে অজ্ঞাত এক ব্যক্তির বিভিন্ন সামাজিক যোগাযোগ প্ল্যাটফরমে ১৬ বছরের কম বয়সীদের প্রলুব্ধ করার অভিযোগটির গত এপ্রিলে তদন্ত শুরু করে পুলিশ।
শন কলিং নামের ৩৬ বছর বয়সী ও ব্যক্তি অনলাইনে শন কলিং এবং শনডটকলিংডট৩৯ নামে পরিচিত। পুলিশ বলছে, গত ২১ জুন তাকে গ্রেপ্তার করা হয় এবং ১৬ বছরের কম বয়সী এক শিশুকে প্রলুব্ধ করার ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্তকালে তদন্তকারীরা এও জানতে পেরেছেন যে, ওই ব্যক্তি আরও অনেক ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করেছেন।
পুলিশ তার একটি ছবি প্রকাশ করেছে এবং এ ব্যাপারে কারো কাছে কোনো ধরনের তথ্য থাকলে তদন্তকারীদের সঙ্গে ৯০৫-৪৫৩-২১২১ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

