
গত ২৪ জুন টরন্টোর ডেন্টনিয়া পার্কে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর নবনির্বাচিত কমিটির অভিষেক ও আনন্দমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাজারো মানুষের উপস্হিতিতে নানা রকমের পণ্যের স্টল এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এই অনুষ্ঠান আয়োজনের সাফল্য উদযাপনের লক্ষে এবং অনুষ্ঠানের স্পন্সরদের সম্মানার্থে গত ২ জুলাই টরন্টোর লবঙ্গ রেস্টুরেন্টে জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়। এই নৈশভোজে অভিষেক ও আনন্দমেলা অনুষ্ঠানের সম্মানিত স্পন্সর, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সম্মানিত ট্রাস্টি এবং উপদেষ্টামন্ডলী, সংগঠনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ সহ মেলার সাথে সংশ্লিষ্ট সবাই উপস্হিত ছিলেন।
নৈশভোজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সম্মানিত স্পন্সররা বক্তব্য রাখেন এবং অত্যন্ত সুচারুরুপে অভিষেক ও আনন্দমেলা অনুষ্ঠান আয়োজনের জন্য জালালবাদ এসোসিয়েশন অব টরন্টোকে ধন্যবাদ প্রদান করেন। মাননীয় ট্রাস্টি এবং উপদেষ্টামন্ডলীর সদস্যরা তাদের বক্তব্যে সাফল্যের সাথে এই অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর পক্ষ থেকে সভাপতি মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক মেহেদী মারুফ এবং সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ সব ধরণের সাহায্য ও সহযোগীতা করার জন্য অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

