Latest Posts

আইন বাস্তবায়নে বাড়তি ব্যবস্থা প্রত্যাশা

- Advertisement -
অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড বলেন, টিকিট কালোবাজারীদের বিরুদ্ধে জরিমানার পরিমাণ আমরা দ্বিগুণ করে ২৫ হাজার ডলারে উন্নীত করছি

অবৈধ টিকিট পুনবিক্রেতাদের বিরুদ্ধে আর্থিক জরিমানার পরিমাণ ব্যাপক হারে বাড়াচ্ছে অন্টারিও। বৃহস্পতিবার নতুন এনফোর্সমেন্ট ক্ষমতার ঘোষণা দিয়ে বলা হয়, এর ফলে প্রদেশ নির্দেশিত মূল্যের অতিরিক্ত মূল্যে কেউ যদি টিকিট বিক্রি করেন এবং একই কাজ তিনি একাধিকবার করেন সেক্ষেত্রে প্রদেশ তার বিরুদ্ধে সর্বোচ্চ ২৫ হাজার ডলার লেভি আরোপের ক্ষমতা পাবে।

১০ জুন থেকে কঠোর এই পদক্ষেপ কার্যকর হয়। টিকিট পুনবিক্রয় বাজারে মূল্য নিয়ন্ত্রণে সরকারের যে উদ্যোগ এটা হতে যাচ্ছে তাতে সর্বশেষ পদক্ষেপ।

- Advertisement -

অন্টারিও সম্প্রতি মূল সার্বিক মূল্যের অতিরিক্ত দামে টিকিট পুনবিক্রি নিষিদ্ধ করেছে এবং তার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হালনাগাদকৃত আইনে টিকিট সেলস অ্যাক্ট, ২০১৭ লঙ্ঘনের সর্বোচ্চ প্রশাসনিক জরিমানার পরিমাণ দ্বিগুণ করা হচ্ছে। অর্থাৎ, জরিমানার পরিমাণ বিদ্যমান ১০ হাজার ডলার থেকে বাড়িয়ে ২৫ হাজার ডলার করা হচ্ছে। কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি একাধিকবার মূল মোট মূল্যের বেশি দামে টিকিট বিক্রি করেন তাহলে তাদেরকে এই জরিমানার মুখে পড়তে হবে।

অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড বলেন, টিকিট কালোবাজারীদের বিরুদ্ধে জরিমানার পরিমাণ আমরা দ্বিগুণ করে ২৫ হাজার ডলারে উন্নীত করছি। আপনি যদি আইন ভঙ্গ করেন এবং লোকজনের কাছ থেকে গলাকাটা দাম নেন তাহলে আপনাকে পরিণতি ভোগ করতে হবে।

মন্ত্রণালয় বলেছে, কর্মকর্তারা সম্প্রতি ২৭টি সেকেন্ডারি টিকিট বিক্রয়কারী প্ল্যাটফরম পরিদর্শন করেছেন এবং এরই মধ্যে কিছু কমপ্লায়েন্স আদেশ ইস্যু করেছেন। আইন বাস্তবায়নে বাড়তি ব্যবস্থা প্রত্যাশা করা হচ্ছে।

হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.