Latest Posts

কেটি পেরির কাছে ট্রুডোর চাওয়া !

- Advertisement -
জাস্টিন ট্রুডো ও কেটি পেরি

সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চান, কেটি পেরি যেনো বছরের একটি সময় মন্ট্রিয়লে বসবাস করেন। নতুন এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে। এ বছরের গোড়ার দিকে সাবেক প্রধানমন্ত্রী মন্ট্রিয়লের আউটরেমন্ট নেবারহুডে ৪২ লাখ ৬০ হাজার ডলার মূল্যের বাড়িটি ক্রয়ের পর ইউএস উইকলি এক প্রতিবেদনে জানায়, ট্রুডো চান তার পপ স্টার বান্ধবী যেনো বছরের একটি অংশ কুইবেকে কাটান।

একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানায়, জাস্টিন কেটিকে তার নতুন বাড়িটি দেখাচ্ছেন। তিনি চান এখানেই তিনি বছরের একটি সময় তার সঙ্গে থাকুক।

- Advertisement -

মন্ট্রিয়ল ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, মাউন্ট রয়্যালের উত্তর অংশের বাড়িটি গত ফেব্রুয়ারিতে কেনেন ট্রুডো। বাড়িটিতে রয়েছে সাতটি শয়নকক্ষ, পাঁচ হাজার বর্গফুটের ফ্লোর স্পেস। বাড়িটি নির্মিত হয়েছে ১৯৩০ এর দশকে। একটি মিশ্র পরিবারের জন্য বাড়িটি যথেষ্ট বড়। এছাড়া এটির অবস্থান মর্যাদাপূর্ণ একটি নেবারহুডে যেখানে তিনি বসবাস করতেন।

কিন্তু পেরি তার পুরো সময় ক্যালিফোর্নিয়াতে বাস করবেন না। তার পাঁচ বছর বয়সী মেয়ে ডেইজি মন্টেসিটোর একটি স্কুলে যায় এবং ডার্ক হর্সের গায়িকা তার সাবেক প্রেমিক অরল্যান্ডো বুমের সঙ্গে কো-প্যারেন্টিং প্রতিষ্ঠা করেছেন।
একটি সূত্র বলেছে, অরল্যান্ডো এবং কেটির মধ্যে কো-প্যারেন্টিং ভালোভাবেই চলছে। ট্যুর না থাকলে কেটি তার সময়ের বড় অংশ ডেইজির সঙ্গে কাটান।

ট্রুডো ও পেরি দূর থেকে তাদের সম্পর্ক রক্ষা করে চলেছেন। এ বছরের গোড়ার দিকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ^ অর্থনৈতিক ফোরামে ট্রুডোর সঙ্গী হয়েছিলেন পেরি। তবে সম্প্রতি তাদেরকে মন্ট্রিয়লেও দেখা গেছে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.