Latest Posts

টরন্টোয় ফেনীবাসীদের মিলনমেলায় উপচেপড়া ভিড়

- Advertisement -
টরন্টো ও আশপাশের শহর থেকে প্রায় আড়াই শতাধিক ফেনীবাসী পরিবার-পরিজন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন এ আয়োজনে

কানাডায় বসবাসরত ফেনীবাসীদের আয়োজনে গত ২৩ আগস্ট শনিবার স্কারবোরোর অ্যাডাম্স পার্কে অনুষ্ঠিত হলো দিনব্যাপী এক অনন্য পিকনিক, যা এক পর্যায়ে পরিণত হয় প্রাণবন্ত মিলনমেলায়।
টরন্টো ও আশপাশের শহর থেকে প্রায় আড়াই শতাধিক ফেনীবাসী পরিবার-পরিজন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন এ আয়োজনে। দিনভর নানা আয়োজনে ভরে ওঠা এ মিলনমেলা হয়ে ওঠে হাসি-আনন্দ, আবেগ আর উচ্ছ্বাসের উৎসব।

অ্যাডাম্স পার্কের সবুজ-শ্যামল পরিবেশে সকাল থেকেই অতিথিদের আগমন শুরু হয়। দুপুর নাগাদ পার্ক ভরে ওঠে ফেনীবাসীদের পদচারণায়, আর সবার অংশগ্রহণে সৃষ্টি হয় এক অসাধারণ মিলনমুখর পরিবেশ। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে এ আয়োজন যেন ফেনীবাসীদের একে অপরের সঙ্গে পুনর্মিলন এবং সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার এক অনন্য সুযোগ হয়ে ওঠে।

- Advertisement -

দিনভর ছিল শিশুদের জন্য খেলাধুলা, প্রাপ্তবয়স্কদের জন্য বিনোদনমূলক খেলা এবং নানা আয়োজন। মধ্যাহ্নভোজে পরিবেশিত হয় হরেক রকমের সুস্বাদু খাবার, যা অতিথিদের মুগ্ধ করে। খেলার পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত, আবৃত্তির মাধ্যমে সবাই মাতিয়ে তোলেন পরিবেশ।

অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন স্কারবোরো সাউথওয়েস্টের জনপ্রিয় এমপিপি ডলি বেগম। তিনি ফেনীবাসীদের একতা, উদ্যোগ ও প্রচেষ্টার প্রশংসা করেন এবং কমিউনিটির সহযোগিতা ও ভ্রাতৃত্বের এই সংস্কৃতিকে অনুকরণীয় বলে অভিহিত করেন। অনুষ্ঠানে তিনি আয়োজকদের হাতে একটি স্মারকও তুলে দেন।

দিনভর নানা আয়োজন আর প্রাণবন্ত অংশগ্রহণে ফেনীবাসীদের এই মিলনমেলা হয়ে উঠেছে কানাডার প্রবাসী জীবনে এক স্মরণীয় দিন, যা প্রমাণ করে—দূর প্রবাসেও আপন সংস্কৃতি, কৃষ্টি ও ঐক্যের বন্ধন ধরে রাখা সম্ভব।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.