
ব্রিটিশ কলাম্বিয়ার নানাইমোর একজন সিটি কাউন্সিলর সিটি হলের নিকটবর্তী ওভারডোজ প্রতিরোধ সাইটটি বন্ধে স্বাস্থ্য কর্তৃপক্ষকে যাতে রাজি করায় সেজন্য সিটি কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করবেন বলে মনে করা হচ্ছে।
সোমবারের কাউন্সিল সভার আলোচ্যসূচিতে বলা হয়েছে, কাউন্সিলর ইয়ান থর্প একটি প্রস্তাব উত্থাপন করতে পারেন। প্রস্তাবে আলবার্ট স্ট্রিটের সুপারভাইজড ড্রাগ কনজাম্পশন সাইটটি বন্ধে আইল্যান্ড হেলথকে যেনো কাউন্সিল আনুষ্ঠানিক অনুরোধ করে সেই আহ্বান জানানো হয়েছে।
থর্প বলেন, নানাইমোর ২১ জুলাই অনুষ্ঠিত কাউন্সিল সভায় প্রস্তাবটি উত্থাপনের পরিকল্পনা ছিল তার। প্রাদেশিক সরকারকে উদ্দেশ করে প্রস্তাবে বলা হয়েছে, সিটিতে যথেষ্ট স্থানীয় বিশৃঙ্খলা বিরাজমান।
সিটি কর্মীদের প্রস্তাবিত ১ দশমিক ৮ মিটার উঁচু দেওয়াল নির্মাণের বিরুদ্ধে ১৬ জুলাই অনুষ্ঠিত বৈঠকে কমিটি সিদ্ধান্ত নেওয়ার পর এই বিষয়টি সামনে এল। মেয়র লিওনার্ড ক্রগ এ মাসের গোড়ার দিকে বলেছিলেন, প্রস্তাবিত বেড়া কর্মীদের ভীতি ও হয়রানি থেকে মুক্তি দিতে সত্যিকারের কোনো পার্থক্য এনে দেবে না। বরং, এলাকার বিশৃঙ্খলা কীভাবে প্রতিরোধ করা হচ্ছে সে সম্পর্কে সত্যিকারের একটি সমস্যাপূর্ণ বার্তা দেবে।
কমিটি বাতিল করার আগে এই বেড়া দেওয়া বাবদ ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ৪ লাখ ১২ হাজার ডলার।

