Latest Posts

পয়লিয়েভরকে হারালেন ফ্যানজয়

- Advertisement -

কনজার্ভেটিভ নেতা ও সাতবারের এমপি পিয়েরে পয়লিয়েভরকে হারিয়ে জয় পাওয়া কার্লেটন রাইডিংয়ে প্রথমবারের মতো লিবারেল প্রার্থীর কাছে এটা অপ্রত্যাশিত। মার্ক কার্নি তার বিজয়ী ভাষণে যখন বলছিলেন, আমি আমার সহকর্মী লিবারেল এমপিদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি তখন কেউ একজন দাঁড়িয়ে বলেন, ব্রুস। কার্নি বলেন, হ্যা, সত্যিই আমি ব্রুস ফ্যানজয়ের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।

- Advertisement -

ভোট গণনার শুরু থেকেই ব্রুস এগিয়ে ছিলেন। মধ্যরাতের আগেই লিবারেল প্রার্থীর বিজয় নিশ্চিত হয়ে যায়। তিনি বলেন, আমার অন্তর কৃতজ্ঞতায় ভরে গেছে। এই অনুভুতি আমি কোনোদিন ভুলব না। আপনাদের ছাড়া এটা সম্ভব হতো না।

দুই সন্তানের পিতা ফ্যানজয় কনজার্ভেটিভ ও লিবারেলদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিপূর্ণ এই নির্বাচনে সময় যত গড়াতে থাকে নিজের অবস্থান তত শক্তিশালী করতে থাকেন। রাইডিংয়ে সব সময় থাকার প্রতিশ্রুতি নিয়ে তিনি ঘরে ঘরে গেছেন।

তিনি বলেন, ম্যানোটিকে যে প্রযুক্তির সাহায্যে তার বাড়িকে প্রকৃতিবান্ধব করেছেন সেই একই প্রযুক্তি তিনি এখানে কাজে লাগিয়ে খামারি ও ব্যবসায়ীদের জ¦ালানি খরচ কমিয়ে আনতে সহায়তা করতে চান। এই প্রযুক্তি ৯০ শতাংশ কম হিটিং ও কুলিং এনার্জি ব্যবহার করে। কনজার্ভেটিভরা ক্ষমতায় এলে সরকারি সেবা কমিয়ে দেবে বলে যারা আশঙ্কায় ছিলেন সেইসব স্থানীয় লোকজনের সঙ্গে তিনি কথা বলেছেন।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.