Latest Posts

ডলি বেগমের হ্যাটট্রিক জয়

- Advertisement -
কানাডার অন্টারিও প্রদেশের স্কারবরো সাউথওয়েস্ট আসনে প্রাদেশিক নির্বাচনে ডলি বেগম তৃতীয়বারের মতো এমপিপি নির্বাচিত হয়েছেন

কানাডার অন্টারিও প্রদেশের স্কারবরো সাউথওয়েস্ট আসনে প্রাদেশিক নির্বাচনে ডলি বেগম তৃতীয়বারের মতো এমপিপি নির্বাচিত হয়েছেন। এটি বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গর্বের মুহূর্ত, কারণ ডলি বেগম প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে এই আসনে ধারাবাহিকভাবে তিনবার বিজয়ী হয়েছেন।

ডলি বেগম ১৪,৫৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির প্রার্থী আদি ডারা মোলার থেকে ৪,১৫৭ ভোট বেশি। ডারা মোলার পেয়েছেন ১০,৪০০ ভোট, আর লিবারেল পার্টির প্রার্থী কাদিরা জ্যাকসন পেয়েছেন ৭,৭৮৬ ভোট।

- Advertisement -

১৯৯৮ সালে, ডলি তার পরিবারসহ কানাডায় পাড়ি জমান। কানাডায় এসে তিনি গর্ডন এ ব্রাউন মিডল স্কুল ও ডব্লিউ এ পোর্টার কলেজিয়েট ইনস্টিটিউট থেকে কৃতিত্বের সাথে শিক্ষা সম্পন্ন করেন। এরপর, তিনি ইউনিভার্সিটি অব টরন্টো থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ডিগ্রি অর্জন করেন এবং লন্ডনের ইউসিএল বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্ল্যানিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।
ডলি বেগম তার কর্মজীবনে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি টরন্টোতে একটি স্থানীয় স্বাস্থ্য কোয়ালিশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় সম্প্রদায়ের সেবা ও উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখেছেন। এছাড়াও, তিনি অন্টারিও প্রাদেশিক সংসদে বিরোধীদলীয় ডেপুটি হুইপ ও স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডলি বেগমের এই ধারাবাহিক সাফল্য বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয় এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তার এই অর্জন প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও প্রতিশ্রুতি দিয়ে যে কেউ সাফল্যের শিখরে পৌঁছাতে পারে।

ডলি বেগমের এই বিজয়ে কানাডার প্রথম চব্বিশ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভি ও কানাডার সর্বাধিক পঠিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক বাংলামেইলের পক্ষ থেকে অভিনন্দন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.