Latest Posts

‘কানাডা ইজ নট ফর সেল’

- Advertisement -

জ্যাকপাইন ডাইনামিক ব্র্যান্ডিংয়ের লিয়াম মুনি বলেন, প্রিমিয়ার ডগ ফোর্ড তার ‘কানাডা ইজ নট ফর সেল’ পরিধান করার পর ৫০ হাজার ডলার মূল্যের পণ্য বিক্রি করেছেন তিনি।
কানাডিয়ান এই উদ্যোক্তা বলেন, গত কয়েক দিন খুব একটা ঘুমাতে পারেননি তিনি। অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড তার কোম্পানির তৈরি কানাডা ইজ নট ফর সেল হ্যাট পরার পর থেকেই এই অবস্থার মধ্য দিয়ে গেছেন তিনি।

- Advertisement -

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও অন্যান্য প্রিমিয়ারদের সঙ্গে বৈঠকে গাঢ় নীল রংয়ের কানাডা ইজ নট ফর সেল হ্যাট পরতে দেখা যায় ফোর্ডকে। ওইদিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হ্যাট প্রস্তুতকারককেও ধন্যবাদ দেন তিনি।

অটোয়াভিত্তিক জ্যাকপাইন প্র্যান্ডিংয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা লিয়াম মুনি বলেন, হ্যাটটি ফোর্ড পরিধানের আগে প্রায় ১০০টির মতো বিক্রি করেছিলেন। বিক্রি এখন অনেক বেড়েছে। আগামী সপ্তাহ থেকে আমরা সমগ্র কানাডা ও বিশ^ব্যাপী চালান পাঠাতে যাচ্ছি। এমনকি যুক্তরাষ্ট্রেও চালান যাচ্ছে। এটা সত্যিই দারুণ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.