Latest Posts

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো উদ্যোগে ওসমানী কাপ ব্যাটমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর খেলা অনুষ্ঠিত

- Advertisement -

নর্থ আমেরিকার ছয়টি শহর—টরন্টো, নিউ ইয়র্ক, মন্ট্রিয়ল, অটোয়া, বাফালো এবং ডেট্রয়েট থেকে আসা শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণে গত ৯ ফেব্রুয়ারি টরন্টোর হাইমাস স্পোর্টস কমপ্লেক্সে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল ওসমানী কাপ আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫। জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো আয়োজিত ওসমানী কাপের এই চতুর্থ আসরে ৫০টি দল প্লাটিনাম, এডভান্সড এবং গোল্ড এই তিনটি বিভাগে ভাগ হয়ে অংশ নেয়। খেলোয়াড় এবং দর্শকদের দিনব্যাপী সরব উপস্থিতি হাইমাস স্পোর্টস কমপ্লেক্সে এনে দেয় উৎসবের আমেজ। প্লাটিনাম গ্রুপে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ডেট্রয়েট থেকে আগত লিমন এবং রিদয় জুটিকে পরাজিত করে টরন্টোর রাফি এবং রুবেল চ্যাম্পিয়ন হয়। রুবেল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

- Advertisement -

এডভান্সড ডিভিশনে চ্যাম্পিয়ন হন সুহাদ এবং সায়েম, রানার হন ডেট্রয়েট থেকে আগত রিবু এবং মনোয়ার। গোল্ড ডিভিশনে চ্যাম্পিয়ন হন তাজ এবং মিল্টন, রানার আপ হন রুম্মান এবং ফাহাদ। এই টুর্নামেন্টে টাইটেল স্পন্সর ছিলেন ব্রিমেল টয়োটা এবং তাদের ব্র্যান্ড এম্বাসেডর সাব্বির মোহাম্মদ। এছাড়াও স্পন্সর হিসাবে ছিলেন ব্যারিস্টার ওয়াসিম আহমেদ, এজাজ চৌধুরী আরসিআইসি, রিয়েলটর সারওয়ার আহমেদ, মুর্শেদ নিজাম সিপিএ, রিয়েলটর সাব্বির চৌধুরী লিটন, জুবায়ের আহমেদ সিপিএ, রিয়েলটর জবরুল ইসলাম এবং ব্যারিস্টার চয়নিকা দত্ত।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কারবোরো সাউথ ওয়েস্ট আসনের এমপিপি ডলি বেগম, বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ ডঃ নুরুল্লাহ তরুণ, ব্যারিষ্টার আরিফ হোসেইন, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি মাহবুব চৌধুরী রনি, সাধারণ সম্পাদক মেহেদী মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জহির শাকিব, সহ-সভাপতি হোসেইন আহমেদ লনি, ধর্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী মারুফ, সহ সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ, সহ প্রচার সম্পাদক সন্জীব রায়, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাফাসিন চৌধুরী, কার্যকরী সদস্য মেহেদী চৌধুরী, নজরুল ইসলাম রিপন, হাইমাস স্পোর্টস কমপ্লেক্সের অন্যতম সত্বাধিকারী শামীম চৌধুরী, রিয়েলটর এবং বিশিষ্ট সংগঠক তানবীর কোহিনুর, আসাদ আহাদ নিশু, আশফাক আহমেদ, কানন, তানভীর সহ আরো অনেকে।

টুর্নেমেন্টে মিডিয়া কাভেরজ দিয়েছেন প্রবাসী টিভি এবং সিলেট প্লাস। টুর্নামেন্ট পরিচালনার সারবিক দায়িত্বে ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক জুয়েল আহমেদ, সহযোগিতায় ছিলেন সহ ক্রীড়া সম্পাদক নাহিদ আহমেদ, প্রচার সম্পাদক হাসান তারেক ইমাম, ধর্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী সহ আরো অনেকে। এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার জন্য জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়, স্পন্সর, উপস্থিত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.