Latest Posts

বাটার চুরির ঘটনায় ৬ জন গ্রেপ্তার

- Advertisement -
ব্র্যামপ্টন এলাকার বিভিন্ন গ্রোসারি স্টোর থেকে বিপুল পরিমাণ বাটার ও ঘি চুরির তদন্তের পর ছয়জনকে গ্রেপ্তার করেছে পিল রিজিয়নাল পুলিশ

ব্র্যামপ্টন এলাকার বিভিন্ন গ্রোসারি স্টোর থেকে বিপুল পরিমাণ বাটার ও ঘি চুরির তদন্তের পর ছয়জনকে গ্রেপ্তার করেছে পিল রিজিয়নাল পুলিশ। প্রজেক্ট ফ্ল্যাহার্টি নামের ওই তদন্ত শুরু হয় ২০২৪ সালের ডিসেম্বরে, যখন কর্তৃপক্ষগুলো ৬০ হাজার ডলারের বেশি মূল্যের পণ্য চুরির বিষয়টি জানতে পারে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ বলেছে, চুরির এই পরিমাণ ২০২৩ সালের তুলনায় প্রায় ১৩৫ শতাংশ বেশি এবং পিল রিজিয়নাল পুলিশের কাছে এ ধরনের ১৮০টি অভিযোগ জমা পড়ে।

- Advertisement -

এ ঘটনায় অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদ নিজের কাছে রাখার ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তারা হলেন ২২ বছর বয়সী বিশ্বজিত সিং, ব্র্যাম্পটনের বাসিন্দা ২৩ বছর বয়সী সুখমান্দার সিং ও ২৮ বছর বয়সী দালওয়াল সিধু।

আরও তিনজনের বিরুদ্ধে ৫ হাজার ডলারের কম মূল্যমাণের পণ্য চুরির অভিযোগ গঠন করা হয়েছে। তারা হলেনÑব্র্যামম্পটনের বাসিন্দা ২২ বছর বয়সী নবদীপ চৌধুরি, ৩৮ বছর বয়সী কমলদীপ সিং ও ২৫ বছর বয়সী হরকিরাত সিং।

পুলিশ বলেছে, তদন্ত চলমান রয়েছে এবং যেসব ব্যবসা প্রতিষ্ঠান চোরাই পণ্য কিনেছে তাদেরকেও এতে অন্তর্ভুক্ত করা হতে পারে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.