Latest Posts

অন্টারিওতে নয়টি মাদক সেবন সাইটকে চিকিৎসাকেন্দ্র হিসেবে অনুমোদন

- Advertisement -
অন্টারিওর নতুন আইনের অধীনে বন্ধ হতে যাওয়া তদারকির আওতায় থাকা নয়টি মাদক সেবন সাইটকে গৃহহীন ও মাদকাসক্তদের চিকিৎসাকেন্দ্র হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে

অন্টারিওর নতুন আইনের অধীনে বন্ধ হতে যাওয়া তদারকির আওতায় থাকা নয়টি মাদক সেবন সাইটকে গৃহহীন ও মাদকাসক্তদের চিকিৎসাকেন্দ্র হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এ বছরের গোড়ার দিকে ঘোষিত নতুন নীতি অনুযায়ী, শুটিং গ্যালারি থেকে হার্ট (হোমলেসনেস অ্যান্ড অ্যাডিকশন রিকভারি ট্রিটমেন্ট)-এ রূপান্তরিত হাবগুলো টরন্টো, অটোয়া, হ্যামিল্টন, কিচেনার, গুয়েল্ফ এবং থান্ডার বেতে অবস্থিত।

প্রদেশব্যাপী ১৯টি হার্ট হাব চালু করতে অন্টারিও ৩৭ কোটি ৮০ লাখ ডলার ব্যয় করছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স। তিনি বলেন, স্কুল ও চাইল্ডকেয়ার সেন্টারের কাছাকাছি ড্রাগ ইনজেকশন সাইটগুলো যে কমিউনিটিকে কম নিরাপদ করে তুলছে পরিবারগুলোর কাছ থেকে পরিস্কার ও জোরালোভাবে শুনেছি।

- Advertisement -

জোন্স গত আগস্টে এই নীতি ঘোষণা করেন, যেখানে স্কুল ও চাইল্ডকেয়ার সেন্টারের ২০০ মিটারের মধ্যে তদারকির আওতাধীন মাদক সেব সাইটগুলো নিষিদ্ধ করা হয়। অবাধ অপরাধ, সহিংসতা ও সমাজবিরুদ্ধ আচরণ প্রশমনের উদ্যোগ হিসেবে এই ঘোষণা দেওয়া হয়। কারণ, এই সাইটগুলোর চারপাশে এ ধরনের ঘটনা স্বাভাবিক।

লেসলিয়েভিলের বিতর্কিত সাউথ রিভারডেল কমিউনিটি হেলথ সেন্টার সাইটে গত গ্রীষ্মে গুলিতে ৪৪ বছর বয়সী মা ক্যারোলিনা হুয়েবনার-মাকুরাত নিহত হন। মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির মাঝে পড়ে নিরপরাধ ওই পথচারী নিহত হন।

সেন্টারের হার্ম রিডাকশন কর্মসুচিতে কাজ করেন ২৪ বছর বয়সী খলিলা জারা মোহাম্মদ। ডিসেম্বরের গোড়ার দিকে তিনি দোষ স্বীকার করেন। অভিযুক্ত এক হামলাকারী আহমেদ মুস্তাফা ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্ক ছিল। ঘটনাস্থল থেকে উবার রাইডে করে পালানোর আগে লেসলিয়েভিল শুটিং গ্যালারির অভ্যন্তরে এক নার্স তাকে শুশ্রসা দেন। তদন্ত চলাকালে পিকারিংয়ে তাকে আত্মগোপনে থাকতেও সহায়তা করেন মোহাম্মদ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.