Latest Posts

গার্বার ব্র্যান্ডের বেবি টিথিং স্টিক প্রত্যাহার

- Advertisement -

জনপ্রিয় একটি বেবি ফুড কোম্পানির দুটি পণ্য দেশব্যাপী প্রত্যাহারের নোটিশ দিয়েছে দ্য কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি (সিএফআইএ)। সংস্থাটি শুক্রবার বলেছে, গলায় যাওয়ার আশঙ্কা থেকে গার্বার ব্র্যান্ডের সুথ এন চিউ টিথিং স্টিক প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। প্রত্যাহারকৃত এই পণ্য কলা ও স্ট্রবেরি অ্যাপল এই দুই ফ্লেভারে পাওয়া যায়।

- Advertisement -

সিএফআইএ বলেছে, পণ্যগুলো সংক্রান্ত গলায় আটকে যাওয়া সংক্রান্ত খবরের পর কোম্পানির তরফ থেকে এগুলো প্রত্যাহারের এই নোটিশ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তারা একটি তদন্ত পরিচালনা করছে, যার ফলে অন্যান্য পণ্যও প্রত্যাহার করা হতে পারে।

বাড়িতে প্রত্যাহারকৃত এসব পণ্য আছে কিনা ভোক্তাদের তা পরীক্ষা করে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। থাকলে সেগুলো ফেলে দেওয়ার বা যেখান থেকে কেনা হয়েছে সেখানে ফেরত দিতে বলা হয়েছে।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, কোম্পানিটি বাজার থেকে প্রত্যাহারকৃত পণ্য সরাচ্ছে কিনা তা যাচাই করছে সিএফআইএ। এ নিয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.