
গত ৮ ডিসেম্বর কুয়েট এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। ড্যানফোর্থের রেড হট তন্দুরিতে সকাল ১১:৩০ টায় শুরু হয় এই এজিএম। কুয়েট এলামনাই এর বর্তমান প্রেসিডেন্ট শেখ ফারুকের সভাপতিত্বে এই এজিএম পরিচালনা করেন বর্তমান সাধারণ সম্পাদক বিপ্লব কুমার কর্মকার। সম্প্রতি কুয়েট এলামনাই তাদেঁর বাই-লজ এমেন্ডমেন্ট করে এবং সেই এমেন্ডডেট বাই-লজ এর অধীনে এটাই ছিলো কুয়েট এলামনাই এর প্রথম এজিএম।
প্রায় চল্লিশ জন কুয়েট এলামানাই সদস্যের উপস্হিতিতে এই এজিএমে সাধারণ সম্পাদকের রিপোর্ট ও ফাইনাস্স রিপোর্ট উত্থাপন করা হয়। এর পর অনুষ্ঠিত হয় ২০২৫-২০২৬ সালের নতুন কমিটি গঠনের নির্বাচন কার্যক্রম। প্রধান নির্বাচন কমিশনার রাহমাতুল্লাহ হাবীব (নান্নু) ও নির্বাচন কমিশনার মো: মাশুক রাসুল ও শেখ জাকারিয়া হোসেন এই নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। কুয়েট এলামনাই এর ইতিহাসে এইবারই প্রথম ভোটের মাধ্যমে নতুন বোর্ড অব ডিরেক্টরস গঠনের এই নির্বাচন কার্যক্রম সম্পন্ন করা হয়। উৎসবমূখর পরিবেশে এই ভোট কার্যক্রম চলে প্রায় দু’ঘন্টা। ব্যালট গণনা শেষে শেখ ফারুককে প্রেসিডেন্ট ও মো: আতিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
কমিটিতে আরো যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন: ভাইস-প্রেসিডেন্ট-খালেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক-শহিদুল ইসলাম অপু, ফিনান্স সম্পাদক-শামীম রেজা, অর্গানাইজিং সম্পাদক-সেলিম হাসান, সাংস্কৃতিক সম্পাদক-শামস আরেফিন, আইটি সম্পাদক-আসিফ রেজওয়ান, প্রফেশনাল ডেভেলপমেন্ট সম্পাদক-নওরীন শাহজাহান, ক্রীড়া সম্পাদক-মো: রাইসুল আলম, মিডিয়া ও প্রচার সম্পাদক-আসিফ মন্জুর সুমেল, সামাজিক উন্নয়ন সম্পাদক-সুমন কুমার বিশ্বাস ও মহিলা বিষয়ক সম্পাদক-ফারহানা শিরীন লীনা। উপস্হিত সদস্যরা বিপুল করতালিতে নতুন কমিটিকে অভিনন্দন জানায়। বিকাল ৫টায় এজিএমের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে কুয়েট এলামনাই এসোসিয়েশন অব কানাডা বাংলাদেশের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর প্রাক্তন ছাত্রদের এলামনাই সংগঠন। দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে এই সংঘঠনটি কানাডাতে বিভিন্ন প্রফেশনাল ডেভেলপমেন্ট, সামাজিক, সাংস্কৃতিক ও চ্যারিটেবেল কাজে অবদান রেখে চলেছে।

