Latest Posts

নিম্ন আয়ের চালকদের বিনামূল্যে ট্রিপ দেবে হাইওয়ে ৪০৭

- Advertisement -
নিম্ন আয়ের চালকদের হাইওয়ে ৪০৭ এ প্রতি মাসে সর্বোচ্চ ছয়টি ট্রিপ বিনামূল্যে দেওয়া হবে

নিম্ন আয়ের চালকদের হাইওয়ে ৪০৭ এ প্রতি মাসে সর্বোচ্চ ছয়টি ট্রিপ বিনামূল্যে দেওয়া হবে। বেসরকারিভাবে টোল আদায় করা হাইওয়ের নতুন একটি কর্মসূচির অংশ হিসেবে এই সুযোগ দেওয়া হবে।

৪০৭ ইটিআর বলেছে, অন্টারিওর যেসব বাসিন্দা স্ট্যাটিস্টিকস কানাডার সংজ্ঞা অনুযায়ী নি¤œ আয়ের মধ্যে পড়বেন তাদের জন্য পরীক্ষামূলক কর্মসূচিটি চালু করা হবে। বার্ষিক আয় ২৮ হাজার ৮৬৩ ডলার থেকে এই আয় শুরু হবে এবং পরিবারের আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা বৃদ্ধি পাবে।

- Advertisement -

এই কর্মসূচির সুবিধা পেতে চালকদের অবশ্যই ৪০৭ ইটিআরসহ একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেখানে অনাদায়ী থাকতে পারবে না। ৪০৭ ইটিআরের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাভিয়ের টামারগো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, চাহিদা রয়েছে এমন পরিবারগুলোকে এই সহায়তা দিতে পেরে আমরা গর্বিত। এবং কর্মসূচিটি আরও বেশি সংখ্যক চালককে দ্রুত গতির, নিরাপদ ও নিরাপদ যাতায়াতের সুযোগ করে দেবে। আমরা আশা করি এই কর্মসূচি আমাদের গ্রাহকদের চাপমুক্ত ভ্রমণ উপভোগের সুযোগ করে দেবে এবং তারা কোনো খেলা বা চিকিৎসকের কাছে যেতে পারেন বিল সংক্রান্ত কোনো উদ্বেগ ছাড়াই।

হাইওয়ে ৪০৭ এরই মধ্যে বেশ কিছু আর্থিক দুর্দশা কর্মসূচি চালু করেছে। কিন্তু বর্ধিত সময় পর্যন্ত মাসিকভিত্তিতে বিনামূল্যে ট্রিপ দেওয়ার উদ্যোগ এটাই প্রথম। কর্মসূচিটিতে যুক্ত হতে হলে চালকদেরকে একটি অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। সেই সঙ্গে আয়ের প্রমাণসহ সহায়ক নথিপত্র সরবরাহ করতে হবে। যারা কর্মসূচির জন্য গ্রহীত হবেন তারা এক বছর মেয়াদী এই সুবিধা গ্রহণ করতে পারবেন এবং তা নবায়নের সুযোগ থাকবে।

৪০৭ ইটিআর বলেছে, কর্মসূচিটি ২০০ এর মতো অংশগ্রহণকারীকে সহায়তা দেবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.