
ডাউনটাউন ট্রাফিক এড়াতে টরন্টো একটি অ্যাম্বুলেন্সের বাইক লেন ব্যবহারে বাধ্য হওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। বাইকিং অ্যাডভোকেটরা বলছেন, আলাদা রোডওয়ের অস্তিত্ব ও সম্প্রসারণ যখন অনিশ্চয়তায় পড়েছে সেই সময় এর উপযোগিতার বিষয়টি সামনে নিয়ে এসেছে এই ঘটনা।
বৃহস্পতিবার রেডিটে পোস্ট করা ওই ভিডিওতে লাইট ও সাইরেন চালু করে অ্যাডিলেইড স্ট্রিট ওয়েস্ট ধরে পূর্বদিকে চলতে দেখা যায় অ্যাম্বুলেন্সটিকে। এর অর্থ হচ্ছে এটা জরুরি প্রয়োজনে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি বে স্ট্রিটের দিকে এগোতে থাকলে চালক নিশ্চল যানবাহনের সামনে পড়েন। কারণ, ওই এলাকায় নির্মাণকাজ চলছে। প্যারামেডিক চালিত ওই যানবাহনটি এরপর সতর্কতার সঙ্গে বাইক লেনে যান, যেখানে একজনমাত্র সাইক্লিস্টকে দেখা যায় ভিডিওতে।
জরুরি পরিস্থিতিতে পড়লে অ্যমাবুলেন্স, পুলিশ ক্রুজার ও ফায়ার সার্ভিসের যানবাহন সিটির বাইক লেনগুলো ব্যবহার করতে পারে। বাইকিং আইনজীবী হিসেবে পরিচিত ডেভিড শেলনাট সিটিভি নিউজ টরন্টোকে ভিডিওটি পাঠিয়েছেন। তিনি বলেন, বিলম্ব এড়াতে চালক দক্ষতার সঙ্গে আলাদা লেন ব্যবহার করেছেন।
এমন সময় ঘটনাটি ঘটল অন্টারিও সরকার যখন ট্রাফিক লেন অপসারণ করে বাইক লেন স্থাপন করতে চাইলে সিটি কর্তৃপক্ষগুলোর জন্য অনুমতি গ্রহণ বাধ্যতামূলক করে আইন পাস করেছে। সোমবার পাস হওয়া আইনে একইসঙ্গে প্রদেশকে বিদ্যমান ব্লুর স্ট্রিট, ইয়ং স্ট্রিট ও ইউনিভার্সিটি এভিনিউয়ের অংশবিশেষ অপসারণের অনুমতি দেওয়া হয়েছে।
আইনটি পাস হওয়ার আগে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফোর্ড কাইক লেনের সমালোচনা করেন এবং বলেন, নগরীর বাইক অবকাঠামোর কারণে ফার্স্ট রেসপন্ডাররা খুবই বিরক্ত। এটা সত্যিই বিপর্যয়কর। এটা দুঃস্বপ্ন।
টরন্টো প্যারামেডিক সার্ভিসেসের কমিউনিটি সেফগার্ড সার্ভিসেসের কমান্ডার জেনিফার চাঙ্গ সিটিভি নিউজ টরন্টোকে এক ইমেইলে বলেন, সময়ের ওপর বাইক লেনের প্রভাব নিয়ে সিটি কর্তৃপক্ষে কোনো অভিযোগ তারা করেননি।

