
গত ২৩ নভেম্বর কানাডার মার্কহামে জে অ্যান্ড জে কনভেনশন সেন্টারে হয়ে গেল চুয়েট অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত জমকালো গালা ‘চুয়েট অ্যালামনাই নাইট-২০২৪’ । জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে দুই শতাধিক চুয়েটিয়ান এবং তাদের পরিবারবর্গ অংশ নেন।
অ্যালামনাই এবং তাদের পরিবারবর্গের এই মিলনমেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
চুয়েট অ্যালামনাই এসোসিয়েশন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান এর পরিচালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কারবোরো সাউথওয়েস্ট এমপিপি ডলি বেগম এবং তিনি কানাডায় চুয়েটিয়ানদের প্রকৌশল খাতে সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
ইঞ্জিনিয়ার অপূর্ব ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠানটি শুরু হয় বার্ষিক সাধারণ সম্মেলন মধ্যে দিয়ে। বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়েছুর রশীদ এবং অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার পারভেজ আহমেদ খান ২০২৪ বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মন মাতানো ইনহাউস সাংস্কৃতিক সন্ধ্যা। কায়েছুর রশীদ এবং ইফতি ইসলামের প্রাণবন্ত উপস্থাপনায় প্রাঞ্জল এই সাংস্কৃতিক সন্ধ্যায় বাচ্চাদের গান,কবিতার বৈচিত্রময় পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। ইঞ্জিনিয়ার টমাস চৌধুরী সহধর্মিণী পিংকি চৌধুরীর কবিতা এবং ইঞ্জিনিয়ার বদিউজ্জামানের শাহ আব্দুল করিমের বাংলা লোক গান বেশ দর্শকপ্রিয়তা পায়। আয়োজনের পরবর্তী অংশে টাইটেল স্পনসর রিয়েল্টর আব্দুল আউয়াল,মর্টগেজ ব্রোকার বজলুর মারুফ, ব্যারিস্টার সূর্য চক্রবর্তী সহ সকল স্পনসর রিয়েল্টর সাইফুল ইসলাম, রিয়েল্টর ফরহাদ আহমেদ,রিয়েল্টর মোহাম্মাদ মান্নান, অভিবাসন কনসালটেন্ট তানভীর নওয়াজ, একাউনটেন্ট জুবায়ের আহমেদ, রিয়েল্টর সিরাজুল ইসলাম, পাদ্মা রেস্টুরেন্ট, এ.এস.আর ইঞ্জিনিয়ারস কে চুয়েট অ্যালামনাই এসোসিয়েশন পক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।
২০২৪ সালে অ্যালামনাই কমিউনিটিতে অনুকরণীয় অবদানের জন্যে চুয়েটিয়ান ইঞ্জিনিয়ার ড. শাহ আলমগীর এবং ইঞ্জিনিয়ার আহমেদ হামিদ কে বিশেষ সম্মাননা সার্টিফিকেট প্রদান করেন অ্যালামনাই এসোসিয়েশন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান । অনুষ্ঠানটি মূল আকর্ষণ উইনিং ব্যান্ড এর কণ্ঠশিল্পী চন্দনের দুর্দান্ত গানের পারফরম্যান্স এর তালেতালে চুয়েটিয়াদের অসাধারণ নাচ তাদেরকে কয়েক ঘন্টার জন্যে ছাত্রজীবনে ফিরিয়ে নিয়ে যায় । এছাড়াও, মিকি মাউসের সাথে বাচ্চাদের নাচ,খেলাধুলা অ্যালামনাই সন্তানদের অনুষ্ঠানটিতে অংশগ্রহনের আগ্রহকে বহুগুণ বাড়িয়ে দেয় । অনুষ্ঠানটির শেষ পর্ব বাচ্চাদের মধ্যে পুরস্কার বিতরণ এবং রাফেল ড্রর আকর্ষণীয় উপহার অ্যালামনাই সন্ধ্যাটিকে চমকপ্রদ করে তুলে। অনুষ্ঠান শেষে প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান উপস্থিত সকলকে সদয় উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিল কানাডার প্রথম চব্বিশ ঘন্টার বাংলা টেলিভিশন এনআরবি টিভি।

