Latest Posts

টিফে সিনেমা দেখায় রেকর্ড

- Advertisement -

সিনেমামগ্ন এক কানাডিয়ান এ বছর টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সিনেম দেখায় বিশ^ রেকর্ড করতে যাচ্ছেন। ১১ দিনে তিনি ৮০টি সিনেমা দেখেছেন।

- Advertisement -

কোনো উৎসবে সর্বাধিক সংখ্যক সিনেমা দেখার কোনো গিনেস রেকর্ড বর্তমানে নেই এবং ২৯ বছর বয়সী এরিক টিশ বিরতিহীন সিনেমা দেখার মধ্য দিয়ে সেটা বদলানোর আশা করছেন। এটা করতে গিয়ে তিনি ঘুমানো বা অন্য কিছু করার সময় পাবেন না বললেই চলে।

রিল কানাডার প্রোগ্রামিং ম্যানেজার টিশ বলেন, আমি অনেকগুলো সিনেমা দেখতে যাচ্ছি, যেগুলো সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না। কিন্তু সেগুলো আমার সূচিতে রয়েছে এবং টিফে এটা দারুণ অভিজ্ঞতা।

স্কুলে কানাডিয়ান চলচ্চিত্র দেখানো অলাভজনক এই প্রতিষ্ঠানটিতে তার যে দায়িত্ব সেটাই টিফে তাকে সংবাদ সম্মেলনে অংশ নেওয়া ও সিনেমা দেখার এই সুযোগ করে দিয়েছে। তার ইচ্ছা পূরণে তিনিও এটাকে সুযোগ হিসেবে নিচ্ছেন। উৎসবে বিশ^ রেকর্ড তৈরির চেষ্টায় তার নিয়োগদাতা প্রতিষ্ঠানও তাকে উৎসাহিত করছে।

ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত সিনেমা দেখার জন্য প্রয়োজনীয় সবকিছু নেওয়ার পরিকল্পনা করছেন টিশ। কোনো কোনো ক্ষেত্রে দুটি শোর মাঝে মাত্র পাঁচ মিনিটের বিরতি থাকবে। ডকুমেন্টারি, ড্রামা এবং হরর সিনেমাগুলো দেখার জন্য ফাইভ-ব্লক ব্যাসার্ধের ভবনটির চারটি থিয়েটারে ছুটতে হবে তাকে।

এক সাক্ষাৎকারে টিশ বলেন, গত বছরের টিফ উৎসবে প্রতিটি কানাডিয়ান মুভিসহ মোট ৬৩টি সিনেমা দেখতে সক্ষম হন তিনি। পরের উৎসবে সর্বাধিক সংখ্যক সিনেমা দেখার বিশ^রেকর্ড করার যে চেষ্টা সেটা তার পরবর্তী যৌক্তিক পদক্ষেপ। আমি পাগলামি করছি বলে আমার মনে হয় না।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.