Latest Posts

দুর্গাপূজা উপলক্ষে এনআরবি টিভির তিনদিনের জমকালো আয়োজন ‘শারদ আনন্দ’

- Advertisement -

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কানাডার প্রথম চব্বিশ ঘন্টার চ্যানেল এনআরবি শারদ আনন্দ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে। বিশিষ্ট লেখক ও গবেষক সুব্রত কুমার দাসের পরিকল্পনা এবং উপস্থাপনায় শারদ আনন্দ প্রচারিত হবে আগামী ৯, ১০ ও ১১ অক্টোবর বুধ, বৃহস্পতি ও শুক্রবার টরন্টো সময় রাত ৯টায়।

- Advertisement -

এবছর যে নন্দিত শিল্পীরা শারদ আনন্দ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন তারা হলেন শ্যামাকান্ত সরকার, ড. মমতাজ মমতা, সমিত বড়ুয়া, অমল দেব, দেবাঞ্জনা মুখার্জী ভৌমিক এবং তাসমিনা খান।

এছাড়া আবৃত্তি করবেন বহুল পরিচিত বাচিক শিল্পী দিলারা নাহার বাবু, মুনিমা শারমিন, সাইফুল চৌধুরী ও বিপ্লব সোম।

প্রতি বছরের মতো এবছরও কমিউনিটির তরুণ বয়সী কয়েকজন শিল্পীকে যুক্ত করা হয়েছে মহতী এই আয়োজনে। তরুণদের প্রতিনিধি হিসেবে অর্পিতা বড়ুয়া, সৌরাদৃতা ভৌমিক এবং দেবস্মিতা ব্যানার্জী গাইবে গান।

তিনদিনের পুরো আয়োজনে প্রয়োজনমতো তবলায় থাকবেন শিল্পী অমিত সাহা।
দুর্গাপূজার মাহাত্ম্য ও প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে কথা বলবেন টরন্টোর বাঙালি কমিউনিটির তিন শ্রদ্ধাভাজন পুরোহিত শ্যামল ভট্টাচার্য, মিটন পারিয়াল এবং দেবাশীষ গাঙ্গুলী।

এক প্রশ্নের উত্তরে সুব্রত কুমার দাস বলেন, দুর্গাপূজা বাঙালিদের প্রধান সর্বজনীন উৎসব। এটি ধর্মীয় উৎসব হলেও, এর সাথে যুক্ত থাকেন ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ। আর তাই এনআরবি টেলিভিশনের আয়োজনেও সম্পৃক্ত করতে চেষ্টা করা হয় সকল ধর্মের ও বর্ণের মানুষকে।

এ বছর শারদ আনন্দ আয়োজন প্রচারে যে বিশিষ্টজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন ইমিগ্রেশন কনসালট্যান্ট তানভীর নাওয়াজ, রিয়েলটর চিত্ত দাস, ব্যারিস্টার সূর্য চক্রবর্তী, সমাজসেবক ও চিকিৎসক ডা. নুরুল্লাহ তরুণ, ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ, এ্যাকাউন্ট্যান্ট মোর্শেদ নিজাম সিপিএ, দীপিকা ফ্যাশনস এর কর্ণধার দীপিকা চক্রবর্তী, শী নেক্সট ফ্যাশনের কর্ণধার সাধন দে, পোদ্দার হোমস এর কর্ণধার প্রণবেশ পোদ্দার ও সুজয় পোদ্দার, ব্যারিস্টার আরিফ হোসেন এবং রিয়েলটর গৌতম পাল।

উল্লেখ করা যেতে পারে যে, ২০১৭ সাল থেকে এনআরবি টেলিভিশন দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠান প্রচার করে আসছে। প্রথম দুই বছর টরন্টোর বিভিন্ন মন্দিরের পূজা দেখানো হলেও ২০১৯ সাল থেকে শুরু হয় স্টুডিওতে রেকর্ডকৃত অনুষ্ঠান প্রচার। ২০২০ ও ২০২১ সালে মহামারী করোনার কারণে উদ্যোগ নেওয়া হয় লাইভ অনুষ্ঠান প্রচারের। গত ২০২২ সাল থেকে পুনরায় রেকর্ডকৃত অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।

উল্লেখ করা যেতে পারে যে, শারদ আনন্দ একই সাথে টেলিভিশনের পর্দাসহ ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও দেখা যাবে উল্লিখিত সময়ে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.