Latest Posts

আগামী বৃহস্পতিবার টরন্টোর ওকাড বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা

- Advertisement -

টরন্টোর ওকাড বিশ্ববিদ্যালয় এবং সেন্ট ক্যাথারিন্স শহরের ব্রক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামী ৯ ও ১০ অক্টোবর আয়োজন হতে চলেছে নিউ সনিক পোয়েট্রিজ শিরোনামের দুইদিনব্যাপী সিম্পোজিয়াম। ১০ তারিখ বৃহস্পতিবারের ভ্যেনু হবে ওকাড বিশ্ববিদ্যালয়ের ওয়াটার ফ্রন্ট ক্যাম্পাস (OCAD University Waterfront Campus
at 130 Queens Quay E, Level 4R) । দুপুর থেকে সন্ধ্যা অবধি চলবে প্যানেল আলোচনা ও গোল টেবিল বৈঠক। দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত চলমান একটি প্যানেলের বিষয় হবে Reading Rabindranath Tagore in Today’s Canada.

- Advertisement -

এই প্যানেল আলোচনার সভাপতিত্ব করবেন বিশিষ্ট লেখক ও গবেষক সুব্রত কুমার দাস। আলোচনায় অংশ নেবেন মুক্তচিন্তক ও লেখক আকবর হোসেন এবং সঙ্গীতবিদ ড. মমতাজ মমতা।

উল্লেখ করা যেতে পারে যে, ঊনত্রিশটি গ্রন্থের লেখক সুব্রত কুমার রবীন্দ্রনাথ নিয়ে এ পর্যন্ত যে তিনটি গ্রন্থ লিখেছেন সেগুলো হলো ‘রবীন্দ্রনাথ: কম-জানা, অজানা’, ‘রবীন্দ্রনাথ ও মহাভারত’ এবং ‘রবীন্দ্রনাথ: ঈংরেজি শেখানো’। এছাড়া তিনি জাপান-প্রবাসী বাংলাদেশী গবেষক প্রবীর বিকাশ সরকার রচিত একটি বাংলা গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেছেন যেটি ২০১১ সালে জাপান থেকে ইন্ডিয়া সোসাইটি জাপানের উদ্যোগে ‘Rabindranath Tagore: India-Japan Cooperation Perspective’ শিরোনামে প্রকাশিত হয়।

রবীন্দ্র-অনুরাগী আকবর হোসেন রচিত গ্রন্থ সংখ্যা চার। ২০১৬ সালে তাঁর দুটি বই প্রকাশিত হয় – ‘আমার সময় আমার পথ’ এবং ‘My Lonely Thoughts’। ‘হে মহাজীবন’ প্রকাশিত হয় ২০১৯ সালে আর ‘অনুভবের বিভূতিতে’ প্রকাশিত হয় ২০২৩ সালে।

মমতাজ মমতা ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকত্তোর ডিগ্রি লাভের পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। অনন্ত আনন্দধারা ও চোখের আলোয় শিরোনামে তাঁর দুটি সিডি রয়েছে।

প্যানেল আলোচনা ছাড়াও মূল মঞ্চে বহুজাতিক গান ও কবিতা হবে সন্ধ্যা ৭.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত। এতে রবীন্দ্রনাথের গান নিয়ে উপস্থিত হবেন মমতাজ মমতা। সাথে উপস্থাপনায় থাকবেন সুব্রত কুমার দাস।

অনুষ্ঠানে উপস্থিত হতে আগ্রহীদের রেজিস্ট্রেশন করতে হবে নিচের লিঙ্কে – https://www.eventbrite.ca/e/new-sonic-poetries-registration-1002329343047

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.