Latest Posts

সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

- Advertisement -

বিদ্বেষপ্রসূত হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে শনাক্তে জনগণের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে টরন্টো পুুলিশ। তারা বলেছে, ১৩ আগস্ট বিকাল সাড়ে ৫টার ঠিক পরপর ফিঞ্চ ওয়েস্ট সাবওয়ে স্টেশনে একটি টিটিসি বাস থেকে দুই ব্যক্তি নামছিলেন। ঠিক ওই সময় এক সন্দেহভাজন কিছু একটা দিয়ে একজনের মুখে আঘাত করেন। এতে করে তার মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে।

- Advertisement -

তদন্তকারীরা বলছেন, হামলার সময় সন্দেহভাজন ব্যক্তি হত্যার হুমকির পাশাপাশি দক্ষিণ এশিয়াবিরোধী বাজে মন্তব্য করেন। সন্দেহভাজন ও ভুক্তভোগী কেউ কাউকে চেনেন না।

৫ ফুট ৭ ইঞ্চি থেকে ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার ওই সেন্দহভাজনের কালো লম্বা চুল রয়েছে। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল কালো টাইটস, কালো জিপ-আপ জ্যাকেট এবং কালো জুতা পরিহিত অবস্থায়। এ সময় তিনি একটি কালো রংয়ের সাচেল বহন করছিলেন।

পুলিশ বলেছে, ঘটনাটি বিদ্বেষপ্রসূত অপরাধ হিসেবে দেখা হচ্ছে। এর অর্থ হলো সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগ গঠন করা হয় এবং তিনি দোষী সাব্যস্ত হন তাহলে বিচারক সাজা দেওয়ার সময় বিদ্বেষকে বড় কারণ হিসেবে বিবেচনা করতে পারেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.