Latest Posts

ইসরায়েলকে গঠনমূলক সাড়া দেওয়ার আহ্বান ট্রুডোর

- Advertisement -

জাতিসংঘের শীর্ষ আদালতের পরামর্শমূলক মতামতের ব্যাপারে ইসরায়েলকে গঠনমূলক সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জাতিসংঘের আদালতের ওই মতামতে অধিকৃত ফিলিস্তিনি ভূখ-গুলোতে ইসরায়েলের উপস্থিতি বেআইনি এবং এর অবসান হওয়া দরকার।

- Advertisement -

জাতিসংঘ আদালতের নন-বাইন্ডিং এই মতামত নজিরবিহীন, যাতে ৫৭ বছর আগে দখলকৃত ভূমিতে ইসরায়েলের শাসনের নিন্দা জানানো হয়েছে।

কানাডা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের তরফ থেকে যৌথ বিবৃতির অংশ হিসেবে ট্রুডো আদালতের পরামর্শের ব্যাপারে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। বিবৃতিতে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি বন্ধের আহ্বান জানানো হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাতে আশু অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে দেশগুলো। এই সংঘাতে বিধ্বস্ত হয়ে গেছে গাজা ভূখন্ড।

বিবৃতিতে তারা বলেছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গৃহীত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত চুক্তির প্রতি তাদের সমর্থন রয়েছে। কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ড বলেছে, হামাসকে অবশ্যই অস্ত্র ফেলে দিয়ে অপহৃতদের মুক্তি দিতে হবে। সেই সঙ্গে গাজার ভবিষ্যৎ শাসনে হামাসের কোনো ভূমিকা দেকতে চায় না তারা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.