Latest Posts

জমকালো বাংলাফেস্ট অন ড্যানফোর্থ

- Advertisement -

জমকালো আয়োজনে কয়েকহাজার দর্শকের হৃদয় জয় করলো ‘বাংলাফেষ্ট অন ড্যানফোর্থ’ । গত ২ সেপ্টেম্বর সোমবার ড্যানফোর্থ-ভিক্টোরিয়া পার্কের ইন্টারসেকশনে খোলা আকাশের নিচে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। খাবার, পোশাক ও নানাধরনের পসরা সাজিয়ে বসেছিলেন ব্যবসায়িরা। দুপুরে এই আয়োজনের উপদেষ্টা সৈয়দ শামসুল আলম, চেয়ারম্যান খান ইমরুল চৌধুরী, কো-চেয়ারম্যান ওয়ালী চৌধুরী, চীফ কো-অর্ডিনেটর শান দে, কনভেনর মনির ইসলাম, কো-কনভেনর হিশাম চিশতি, মেম্বার সেক্রেটারি আবুল আজাদ, বিআইএ প্রেসিডেন্ট রাফি আলম, পরিচালক রফিক আলম সহ উপস্থিত টীম মেম্বাররা বেলুন উড়িয়ে ও দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করেন।

- Advertisement -

মঞ্চে শুভেচ্ছা বক্তব্য রাখেন টরন্টো সিটি কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ড, পার্থি কান্ডিভ্যাল, চিকিৎসক ও সমাজসেবক ডা. নুরুল্লাহ তরুণ, টাইটেল স্পন্সর ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ, স্পন্সর আরিফ হোসেনসহ আরো অনেকে। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিলো কানাডার প্রথম চব্বিশ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভি।

হাজার হাজার দর্শকের সমাগমে পুরো আয়োজনটি ভিন্নমাত্রা লাভ করে। সঞ্চালনায় ছিলেন অজন্তা চৌধুরী, শ্রীজিৎ চৌধুর, মুক্তা হক ও ফারহানা আহমেদ। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীততারকা তপন চৌধুরী, এসআই টুটুল, মুজা, জেফারসহ স্থানীয় শিল্পীরা। ছিলো নৃত্য ও ডিজে রাহাতের পরিবেশনা।

একরাশ ভালোলাগা আর তৃপ্তি নিয়ে বাড়ি ফেরেন দর্শক। আয়োজকরা জানান, বাংলাফেস্ট অন ড্যানফোর্থের সাফল্যে তারা আনন্দিত।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.