
গত ১১ আগষ্ট রবিবার টরন্টোস্থ ৩০১৬ ড্যাফোর্থ দ্বিতীয় তলায় দেলোয়ার খাঁনের অফিসে সভাটি অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন সংঘঠনের সভাপতি ফারুক খান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম রনি ।
বক্তব্য রাখেন সহ-সভাপতি ডা. মহবুব আলম, সহ-সভাপতি জয়নাল আবদিন, সহ-সভাপতি মিজানুর রহমান বাদল, সহ-সভাপতি সুজন দেওয়ান, সহ-সভাপতি আসরাফ চৌধুরী ,যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ট্রেজারার দেলোয়ার খান, ক্রিয়া সম্পাদক মাহাবুব আলম শ্যামল, সদস্য আক্তার হোসেন, ফিরুজ চাকলাদার, মাহাবুব খান মন্টুসহ আর অনেকে ।
উক্ত সভায় সবার সম্মতিক্রমে বার্ষিক বনভোজন ২০২৪ হবে এই মাসের ৩১ আগষ্ট শনিবার দুপুর ১২ টা থেকে বিকাল ৬টা পর্যন্ত । জমজমাট পিকনিক আয়োজনে থাকবে গানবাজনা, খেলাধুলা,ও আকর্ষনীয় রাফেল ড্র এবং বিক্রমপুরের চমৎকার সুস্বাদু খাবার । স্হান : Adams Park ,Area -A , ঠিকানা = 2 Rozell RD , Scarborough
টিকেট জন প্রতি ১৫ ডলার । প্রেস বিজ্ঞপ্তি।

