
বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ায় টরন্টোর ড্যানফোর্থে বিজয় মিছিল বের হয়।
একইদিনে বিকেলে ডেনটোনিয়া শহীদ মিনার চত্বরে বিজয় মিছিল বের হয়। উপস্থিত জনতার মাঝে মিস্টি বিতরণ করা হয়।
গ্রেটার টরন্টোর বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক ছাত্র-জনতা ভোর থেকেই শহীদ মিনারে সমবেত হন। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে উল্লাস করেন। দেশের গান গেয়ে আনন্দ প্রকাশ করেন। ড্যানফোর্থের ঘরোয়া রেস্টুরেন্টের সামনেও ছিলো একই চিত্র।
মধ্যরাত পর্যন্ত চলে এই বিজয় উল্লাস।

