Latest Posts

আয়ারল্যান্ডে মন্ট্রিয়লের এক পর্যটকের মৃত্যু

- Advertisement -
ডাবলিনে নিনো ডলমাজিয়ানকে হত্যার অভিযোগে গ্রেফতারকৃতদের একজন ডানকা

আয়ারল্যান্ডের রাজধানীতে হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী সত্যিই আতঙ্কিত বলে জানিয়েছেন। ওই হামলায় মন্ট্রিয়লের এক পর্যটকের মৃত্যু হয়।

ডাবলিনে নিনো ডলমাজিয়ানের মৃত্যুকে ভয়ের ও আতঙ্কের বলে উল্লেখ করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস। সংসদে তিনি বলেন, মৃত্যুটি বর্তমানে হত্যা হিসেবে বর্তমানে তদন্ত করা হচ্ছে।
আয়ারল্যান্ডেরর জাতীয় পুলিশ নিশ্চিত করেছে যে, কয়েকজন ব্যক্তির হামলার পর ৪০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে মারা যান। হামলার ঘটনাটি ঘটে ২৩ জুন সকালের দিকে ও’কোনেল স্ট্রিট এবং ক্যাথাল ব্রুঘা স্ট্রিটে।

- Advertisement -

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ভুক্তভোগীর নাম প্রকাশ করেনি। তবে গণমাধ্যম ও রাজনীতিবিদরা তার পরিচয় প্রকাশ করেছে এবং তাকে ৪১ বছর বয়সী একজন কানাডিয়ান পর্যটক হিসেবে বর্ণনা করা হয়েছে।

বিরোধী দলীয় নেতা মেরি লো ম্যাকডোনাল্ড বলেছেন, ডলমাজিয়ান হাসপাতালে যখন মারা যান তখন তার বাবা-মা ও বোন হাসপাতালে তার পাশে ছিলেন। সেই সঙ্গে সমাজবিরোধী আচরণ, মাদক চোরাচালন এবং গ্যাং কর্মকা- সম্পর্কে হ্যারিসের প্রতি আরও বেশি কিছু করার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.