
প্রায় ২৫ লাখ ডলার মূল্যের মাদক জব্দ করার কথা জানিয়েছে ইয়র্ক রিজিয়নাল পুলিশ। সেই সঙ্গে নগদ অর্থ, গাড়ি এবং ১৮টি আগ্নেয়াস্ত্রও জব্দ করেছে পুলিশ। বৃহৎ আকারের অস্ত্র ও মাদক চোরাচালান নেটওয়ার্ককে লক্ষ্য করে ১৪ মাস ধরে পরিচালিত তদন্তের অংশ হিসেবে এসব জব্দ করা হয়েছে।
পুলিশ বলেছে, প্রজেক্ট লুকআউট নামের এই তদন্তে ২০ জনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। হেওয়ান গ্যাং নামে একটি স্ট্রিট গ্যাংকে লক্ষ্য করে এই তদন্ত চালানো হয়েছে।
ইন্সপেক্টর রিচার্ড গোডেট এক সংবাদ সম্মেলনে বলেন, প্রজেক্ট লুকআউট চলাকালে এই গ্রেপ্তার ও জব্দ অনেক জীবন বাঁচাবে এবং আমাদের কমিউনিটির ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।
গ্যাংটি তদন্তের জন্য একটি জয়েন্ট ফোর্সেস অপারেশন (জেএফও) গঠিত হয় ২০২৩ সালের এপ্রিলে। ইয়র্ক, টরন্টো, পিল, ওপিপি, দ্য কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএস্ও) এবং ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন্স অ্যান্ড রিপোর্টিং অ্যানালিসিস সেন্টার অব কানাডা (ফিনট্র্যাক) এই অভিযানের অংশ ছিল।
গোডেট বলেন, এই স্ট্রিট গ্যাংসের সৃষ্টি সিটি অব টরন্টোতে। কিন্তু এখন তারা ইয়র্ক রিজিয়নের দক্ষিণাংশে আগ্নেয়াস্ত্র ও মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হয়। তাদের দলটি একটি চৌকস অপরাধী নেটওয়ার্ট চিহ্নিত করেছে, যারা পুরো গ্রেটার টরন্টো এরিয়াজুড়ে (জিটিএ) বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও উচ্চ মানের কোকেন পাচার করত।
অভিযান যখন এগোচ্ছিল তখন তদন্তকারীরা সন্দেহভাজনদের শনাক্ত করেন, যারা আগ্নেয়াস্ত্র ও ইন্নতমানের কোকেনসহ হেওয়ান গ্যাংয়ের সদস্য ও সহযোগী সরবরাহ করত। এমনটাই জানিয়েছে পুলিশ। তাদের মতে, প্রাথমিকভাবে মাদক পাচার হতো সিটি অব ভনে।
২০০ এর বেশি পুলিশ কর্মকর্তার সমন্বিত তল্লাশি পরোয়ানা ৫ জুন গ্রেটার টরন্টো এরিয়ার ৩৩টি স্থানে কার্যকর করা হয়। অভিযানে যাদেরে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে সাকল্যে ২৯৫টি অভিযোগ তায়ের করা হয়েছে। এর মধ্যে একাধিক অস্ত্র ও মাদক সংক্রান্ত অভিযোগ রয়েছে।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৯ দশমিক ৮ কিলোগ্রাম কোকেন, ৪ দশমিক ৮ কিলোগ্রাম ক্যানাবিস এবং একটি নির্দিষ্ট পরিমানের এমডিএএ, জানাক্স পিল এবং অক্সিকোডন পিল। তদন্তকারীরা কানাডিয়ান মুদ্রায় ২ লাখ ৪৪ হাজার ৩৩।

