
গাড়ি চুরি প্রতিরোধে জাতীয় পরিকল্পনা প্রকাশ করেছে ফেডারেল সরকার। ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন কম্ব্যাটি অটো থেফটে পুলিশ বাহিনী এবং সব স্তরের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটি ওয়ার্কিং গ্রুপের মধ্যে আরও বেশি তথ্য বিনিময়ের বিধান রাখা হয়েছে।
এ ছাড়া বন্দরে আরও বেশি হস্তক্ষেপের দাবিও জানানো হয়েছে পরিকল্পনায়। চোরাই গাড়ি যাতে বিদেশে চলে না যায় সেজন্য কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির তল্লাশির পরিসর বাড়ানো হয়েছে।
গাড়ি চুরে প্রতিরোধে ফেডারেল সরকার সম্মেলন আহ্বানের কয়েক মাস পর এই ঘোষণা এল। সরকার সমস্যাটিকে দেখছে জটিল ও ক্রমবর্ধমান আন্তর্জাতিক উদ্বেগ হিসেবে।

