
কমিউনিটির সংগীতপ্রেমীদের জন্য অত্যন্ত সুখবর হচ্ছে যে, বিশিষ্ট কণ্ঠশিল্পী (বিশেষত গজল সঙ্গীত ) মোর্তজা শোয়েব এর একক সঙ্গীতায়োজন Õটাইমলেস গজলস্ উইথ শোয়েব মোর্তজাÕ আগামী ৩১ আগষ্ট শনিবার বৃহত্তর টরন্টোর অন্যতম সর্বাধুনিক অডিটোরিয়াম হ্যামারসন হল, লিভিং আর্টস সেন্টার, ৪১৪১ লিভিং আর্টস ড্রাইভ, মিসিসাগা, সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে। শোয়েব ইতিমধ্যে আগা খান মিউজিয়াম, চাইনিজ কালচারাল সেন্টার অডিটোরিয়ামে সাফল্যজনক অনুষ্ঠান করেছেন।
এছাড়াও অনেক ঘরোয়া মাহফিল করে শ্রোতার হৃদয় জয় করেছেন। তিনি কলকাতার একটি সাংস্কৃতিক দলের লিড ভোকালিস্ট হিসেবে ছিলেন। আদাব টিভিতে তার সঙ্গীত প্রচারের মাধ্যমে পাকিস্তানি কম্যুনিটিতে সুনাম অর্জন করেছেন। তার কনসার্টের রেকর্ডকৃত অংশ এটিএন, সনি টিভিতে প্রায় ৪ বছর সম্প্রচার করেছে।এছাড়াও শোয়েব নিজে সামাজিক মাধ্যমে নিজের গান নিয়মিত সংযুক্ত করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতির কারণে টরন্টো শহরে ও তার বাইরেও উত্তরোত্তর তার জনপ্রিয়তা বেড়ে চলেছে। আয়োজক সুত্রে জানা গেছে আসন্ন অনুষ্ঠানে ৮ জন যন্ত্রসঙ্গীত শিল্পী থাকবেন।
তারা সবাই অত্যন্ত পারদর্শী শিল্পী। তবলায় থাকবেন ডেরিক জাইকরণ, পারকাশনস এ থাকবেন অ্যালেক্স মোহন, ভায়োলিন এ থাকবেন ডক্টর তাকসিম আহমেদ, বাঁশিতে থাকবেন ভাসু বিস্ট, সন্তুর এ থাকবেন শ্রেয়াশআম্ব্রেকার, কীবোর্ড এ রুপতনু শর্মা, বেজ গিটার এ থাকবেন জ্যাকব থমাস , গিটার এ থাকবেন জয় সরকার। এই অনুষ্ঠানে দুইজন সঞ্চালক (মাস্টার অব সেরিমনি) থাকবেন।
একটি বিশেষ আকর্ষণ থাকবে শোয়েব এর গজলের সঙ্গে নৃত্য। পরিবেশন করবেন বিশিষ্ট নৃত্যশিল্পী ইত্তেলা আলি।ক্লাসিক এবং কনটেম্পোরারি মডার্ন গজল যেমন থাকবে তেমনি থাকবে সুফিগান এবং গজল আঙ্গিকের ফিল্ম এর কিছু গান। সাত আট বছর বয়স থেকে গজল এর প্রতি ভালোবাসা এবং তাই পরিবেশন করার প্রচেষ্টা মোর্তজা শোয়েব এর ।
সব মিলিয়ে কয়েক যুগ ধরে গজল শেখা এবং গজলের অনুষ্ঠান করে আসছেন শোয়েব। প্রতিনিয়ত গজলের উপর গবেষণা এবং শিক্ষা চালিয়ে যাচ্ছেন তিনি । মিসিসাগার স্কয়ার ওয়ান এর পাশে লিভিং আর্টস সেন্টারের অডিটোরিয়াম অনুষ্ঠানের দিন প্রবেশদ্বার খোলা হবে সন্ধ্যা ৬ টায়। শনিবার অডিটোরিয়াম এর নিচে পার্কিং ফ্রি। এমনকি আশেপাশের পার্কিং ফ্রি থাকে। টিকেট এর মূল্য রাখা হয়েছে ৪০, ৫৫, ৮০ এবং ১০০। ৮০ এবং ১০০ টাকার টিকিট সব মিলিয়ে ৩০০ মতো। বাকি সব আসন ৫৫ এবং কিংবা ৪০।
আজকাল গজল সন্ধ্যা আসলে এমন বড় অডিটোরিয়ামগুলোতে তেমন একটা দেখা যায় না। তাই বৃহতায়ন এই অনুষ্ঠান সংগীত অনুরাগীদের মধ্যে সাড়া পড়েছে। টরন্টোর গজল অনুরাগীগণ অধীর আগ্রহে দিন গুনছে অনুষ্ঠান উপভোগ করার জন্যে। আয়োজক এবং শিল্পী মোর্তজা শোয়েব আশাবাদী হাউজফুল একটি সঙ্গীতানুষ্ঠান করতে পারবেন।তিনি অতিসত্ত্বর টিকেট সংগ্রহ করার জন্যে দর্শকশ্রোতা ও শুভ্যানুধায়ীদের অনুরোধ করেন। টিকেট পাওয়া যাচ্ছে WWW.GTALIVE.COM
স্পন্সর এবং অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন, (647) 524-8434 / (647) 970-8434

