
সাস্কাটুনে ২৯ মে অনুষ্ঠিত সিটি কাউন্সিলের বৈঠকে সংক্ষিপ্ত এক বিরতিতে সিটিকে চড়া মূল্য দিতে হয়েছে। নিয়মিত ম্যারাথন বিজনেস বৈঠকের ক্লান্তিকর একটি সময়ে একটি প্রস্তাব অনুমোদন বা প্রত্যাখ্যানের জন্য উত্থাপন করা হয়। এটি ছিল ২ কোটি ২০ লাখ ডলার ব্যয়ে সিটি মালিকানাধীন ও পরিচালিত অর্গানিক প্রসেসিং প্ল্যান্ট তৈরি।
কিন্তু প্রস্তাবটি যখন উত্থাপন করা হয় তখন কাউন্সিলর ডেভিড কির্টন কিছু সময়ের জন্য চেম্বার ছেড়ে যান এবং প্রকল্পটি জলে ফেলে দেন। মেয়র চার্লি ক্লার্ক বলেন, এটা ইচ্ছাকৃত কিনা আমি নিশ্চিত নই। কিন্তু এর ফলাফলটা খুব বড়। ভোটাভুটির সময় তিনি বুঝতে পারেন যে কির্টন কক্ষে নেই।
বৈঠকের যে ভিডিও তাতে আরেকজন কাউন্সিলরকে বলতে শোনা যায় যে, তিনি ওয়াশরুমে আছেন। মুহুর্তটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, গত কয়েক বছরে বেশিরভাগ বড় ইস্যুতে কাউন্সিল ছিল বিভক্ত। প্রকল্পটির পক্ষে কির্টনের ভোট না পড়ায় ৫-৫ ভোটে কাউন্সিলে অচলাবস্থা দেখা দেয়। কার্য পদ্ধতি অনুযায়ী, পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ার অর্থ হলো প্রস্তাবটি পাস হয়নি।
কাউন্সিলর ডোনার বলেন, এ ধরনের কিছু ঘটেছে কিনা সুনির্দিষ্টভাবে আমি মনে করতে পারছি না।
কির্টন বলেন, তার মনে হয়েছিল যে, ভোটের আগে অনেকটা সময় রয়েছে। এ কারণেই কিছুক্ষণের জন্য তিনি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কাউন্সিল চেম্বারে লম্বা বৈঠকের সময় এটা সাধারণ বিষয়।
কিন্তু সাম্প্রতিক সময়ে অসংখ্য বৈঠকে কাউন্সিলররা যেহেতু বিষয়টির ওপর বিতর্ক করেছেন তাই এ নিয়ে কোনো আলোচনা ছিল না। শুধু ভোট ছিল, যা কির্টনকে গুরুত্বপূর্ণ সময়টিতে অনুপস্থিত রেখে দেয়।
কির্টন বলেন, আমার হিসাবে ভুল হয়েছিল এবং চেম্বারে ফিরে আসি। কাউন্সিলর লোয়েন এ সময় বলেন, আমরা হেরে গেছি। পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ায় আমরা পরাজিত হয়েছি। যা শুনছিলাম আমার বিশ^াসই হচ্ছিল না। আমার অন্তর বিষাদে ভরে উঠেচিল।

