
ইয়ং-ডানডাস স্কয়ার পর্যন্ত সাইনেজ এ মাসের গোড়ার দিকে সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে সিটি অব টরন্টো। স্থানটির নতুন নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন সাইনেজ এ বছরের শেষ নাগাদ স্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে।
ডাউনটাউন ল্যান্ডমার্কের পুনর্নামকরণ ও রিব্র্যান্ডিংয়ের হালনাগাদ তথ্য একটি নথিতে তুলে ধরা হয়েছে। ১৪ মে কাউন্সিলের বৈঠকে নথিটি প্রকাশের কথা ছিল।
সিটি ম্যানেজার পল জনসন স্বাক্ষরিত নথিতে বলা হয়েছে, ইয়ং-ডানডাস স্কয়ারের নাম সাঙ্কোফা স্কয়ার রাখার প্রস্তাব ইয়ং-ডানডাস বোর্ড ফেব্রুয়ারির এক বৈঠকে অনুমোদন করেছে। নতুন সাইনেজ হবে রিব্র্যান্ডিংয়ের অংশ। নতুন সাইনেজের জন্য ভেন্ডর নির্বাচন করা হবে। তার নকশা, তৈরি ও স্থাপন বাবদ ১ লাখ ৫ হাজার থেকে ২ লাখ ডলার খরচ হবে বলে আশা করা হচ্ছে।
নাম পরিবর্তনের সঙ্গে আরও যেসব খরচ জড়িত তার মধ্যে রয়েছে রিব্র্যান্ডিং, প্রোগ্রামিং ও ডাইভার্সিটি, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তির উদ্যোগ, সব মিলিয়ে যাতে ব্যয় হবে ৩ থেকে ৬ লাখ ডলার।
নথিতে বলা হয়েছে, ২০২৪ সালের বাজেটে অন্তর্ভুক্ত ৩ লাখ ৩৫ হাজার ডলারের বেশি যেকোনো ব্যয় স্কয়ার তৃতীয় পক্ষের মাধ্যমে বহন করবে।
স্কটিশ রাজনীতিক হেনরি ডানডাসের সরকারি সম্পদ থেকে বাদ দেওয়ার উদ্রোগের অংশ হিসেবেই এই পরিবর্তন। ব্রিটেনে দাস প্রথার বিলুপ্তি ১৫ বছর তার কারণেই পিছিয়ে গিয়েছিল।

